শিরোনামঃ-

» ইতিহাসের একটি নির্লজ্জ নির্বাচন হয়েছে : আরিফুল হক চৌধুরী

প্রকাশিত: ১০. জানুয়ারি. ২০২৪ | বুধবার


Manual5 Ad Code

ডেস্ক নিউজঃ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ইতিহাসের একটি নির্লজ্জ ও একদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে। যে নির্বাচনে স্বয়ং আওয়ামী লীগের নেতাকর্মীরাই ভোট দিতে যায়নি।

Manual4 Ad Code

বিএনপির আহবানে তারাও ভোটকেন্দ্রে না গিয়ে সরকারকে ম্যাসেজ দিয়েছে। আওয়ামী লীগ যদি ভোট কেন্দ্রে যেত তাহলে অন্ততপক্ষে ভোটারদের লাইন কিছু না হলেও দেখা যেত।

Manual1 Ad Code

বিএনপির নেতা আরিফুল হক আরো বলেন, আমরা নির্বাচনের আগে শান্তিপূর্ণ কর্মসূচি ও লিফলেট বিলির মাধ্যমে জনগণে কাছে এই নির্বাচনে অংশগ্রহণ না করার বার্তা পৌঁছে দিয়েছি। জনগণ আমাদের এই আবেদনে সাড়া দিয়েছে এবং জনগণ এই একদলীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণ করেনি। গেল ৭ তারিখের নির্বাচন জনগণ শূন্য, অংশগ্রহণ শূন্য, অগ্রহণযোগ্য হয়েছে। ইতিমধ্যেই বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলোতে ভোটের সেই চিত্র ফুটে এসেছে।

Manual8 Ad Code

বুধবার (১০ জানুয়ারি) সকালে সিলেটের আম্বরখানা এলাকায় জনগণকে ধন্যবাদ জানিয়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, বিএনপির ভোট বর্জন কর্মসুচিতে সাড়া দিয়ে দেশের অধিকাংশ ভোটার ভোট কেন্দ্রে যাননি। খুব অল্প সংখ্যক ভোটার যারা ভোট দিয়েছেন তারা প্রকৃত দেশপ্রেমিক হতে পারেন না।

নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন না দেয়া পর্যন্ত বিএনপি আন্দোলন করে যাবে বলে জানান বিএনপির কেন্দ্রীয় এই নেতা। বিএনপির আহবানে ভোট বর্জন করার জন্য সিলেটের সকল জনগণকে ধন্যবাদ জানান সাবেক মেয়র আরিফুল হক।

এসময় আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহিয়া, মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ, জেলার সদস্য সচিব নুরুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আফজল হোসেন প্রমুখ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৫২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031