শিরোনামঃ-

» জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মজুমদারপাড়ার আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ০৯. জানুয়ারি. ২০২৪ | মঙ্গলবার


Manual7 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual8 Ad Code

জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মজুমদারপাড়া ঘাসিটুলা সিলেট এর উদ্যোগে জামিয়ার হিফজুল কুরআন বিভাগের নাযারা উত্তীর্ণ শিক্ষার্থীদের হিফজুল কুরআনে সবক প্রদান উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারী) সকালে কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ কমপ্লেক্সস্থ জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মজুমদারপাড়া ঘাসিটুলা সিলেট এর ছাত্র মিলনায়তনে বোর্ডের মহাপরিচালক ও জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খুলকোররা মাওলানা মুজ্জাম্মিল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে ও হিফজুল কুরআন বিভাগের শিক্ষক হাফিজ মাওলানা ইকরামুল হক জুনাইদ এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বোর্ডের ইন্তেজামিয়া কমিটির সেক্রেটারী আলহাজ্ব সুয়েল আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশলী মনসুর আহমদ, জামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা ক্বারী বিলাল আহমদ, মাওলানা হাফিজ সামছুজ্জামান, ফয়জুল হক জামে মসজিদের সহকারী সেক্রেটারী শেখ মো. মঈন উদ্দিন, জামিয়ার শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল হান্নান।

Manual4 Ad Code

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা সামিম আহমদ, হাফিজ মাওলানা জয়নাল আবেদীন, মাষ্টার রোমান আহমদ, মাওলানা মুকাদ্দছ আলী, সুমন আহমদ প্রমূখ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২২৮ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031