শিরোনামঃ-

» বিশ্বনাথে ব্যবসায়ীদের সাথে শফিক চৌধুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫. ডিসেম্বর. ২০২৩ | শুক্রবার


Manual6 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual3 Ad Code

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, শেখ হাসিনার সরকার ব্যবসাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তা তৈরি করে দেশের অর্থনীতির চাকায় গতি এনেছে। এই সরকার ব্যবসায়ীদের কল্যাণে কাজ করছে।

Manual4 Ad Code

তিনি বলেন, বিগত ২০০৮ সালে আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার পর বিশ্বনাথ নতুন বাজার ও পুরান বাজারে রাস্তা, ড্রেন, পাবলিক টয়লেট, সবজি বাজারের শেড, ধানহাটার শেড সহ ব্যাপক উন্নয়ন করেছি। কিন্তু বিগত ১০ বছরে আর উন্নয়নের ছোঁয়া লাগেনি। আগামী নির্বাচনে নির্বাচিত হলে বাজারে বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টায় বিশ্বনাথ নতুন বাজারে বণিক বণিক কল্যাণ সমিতি আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ সোহেল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সহ-সভাপতি মো. আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, বণিক সমিতির সহ-সভাপতি হাজী আমির আলী, সবজি ব্যবসায়ী আনছার আলী, ব্যবসায়ী বাবুল মিয়া।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য নিজাম উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, কামরুজ্জামান সেবুল, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, সাইফুল ইসলাম, বণিক সমিতির কমিশনার নাঈম আহমদ, আব্দুল মতিন রনি, এমরান আহমদ, ব্যবসায়ী মতি লাল দে, আজিজুর রহমান বাবুল, নতুন বাজার হকার্স মার্কেট সভাপতি আজিজুর রহমান, পোল্ট্রি ব্যবসায়ী সমিতির সভাপতি ইছাক আলী, মৎস্যজীবী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমদসহ বাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৯ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930