শিরোনামঃ-

» অগ্রগতি-চেতনার মূলে বিজয় দিবসের তাৎপর্য অপরিসীম : প্রদীপ দাস

প্রকাশিত: ১৫. ডিসেম্বর. ২০২৩ | শুক্রবার

Manual4 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual2 Ad Code

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপ-পরিচালক প্রদীপ চন্দ্র দাস বলেছেন, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের গৌরবময় অর্জন আমাদের মুক্তিযুদ্ধ।

১৯৭১ সালে বাংলার মানুষ পাকিস্তানি ঔপনিবেশিক স্বৈরশাসনের ২৪ বছরের গ্লানি থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছিল। তাঁরা তাঁদের অমূল্য জীবন বিসর্জনের মাধ্যমে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার রক্তিম সূর্য।

বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আজ একটি স্বাধীন দেশ, আমরা এ স্বাধীন দেশের নাগরিক। তাই জাতীয় অগ্রগতি ও চেতনার মূলে বিজয় দিবসের তাৎপর্য অপরিসীম।

তিনি শুক্রবার (১৫ ডিসেম্বর) কেমুসাস বইমেলায় আয়োজিত সঙ্গীত প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।

বইমেলা উদযাপন কমিটির আহবায়ক অধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াতের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রিন্স সদরুজ্জামান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।

Manual4 Ad Code

‘ক’ ‘খ’ ও ‘গ’ গ্রুপের অংশগ্রহণে আয়োজিত সঙ্গীত প্রতিযোগীতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, বরেণ্য শিল্পী হিমাংশু বিশ্বাস,বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিজন রায়।

Manual7 Ad Code

প্রধান অতিথি আরো বলেন, বিজয়ের মাসে বইমেলা নি:সন্দেহে আমাদের বিজয় উৎসবকে আরও প্রানবন্ত এবং স্মরণীয় করে তোলতে সহায়ক হবে।

Manual6 Ad Code

তিনি প্রকাশকদের মুক্তিযুদ্ধের সঠিক তথ্য নির্ভর বই বেশি বেশি প্রকাশ করার অনুরোধ জানিয়ে বলেন, এর মধ্য দিয়ে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক তথ্য প্রাপ্তির মধ্য দিয়ে সৃষ্টিশীল হিসেবে গড়ে উঠতে পারে।

এই সংবাদটি পড়া হয়েছে ২৭২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30