শিরোনামঃ-

» মহান বিজয় দিবস উপলক্ষে গ্রাসরুটস এর দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ১৫. ডিসেম্বর. ২০২৩ | শুক্রবার


Manual8 Ad Code

ডেস্ক নিউজঃ

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর উদ্যোগে ও এবি ব্যাংক পিএলসি এর সহযোগীতায় মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের নারী উদ্যোক্তাদের নিয়ে সেমিনার, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

শুক্রবার (১৫ ডিসেম্বর) সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ অডিটরিয়ামে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

Manual3 Ad Code

অনুষ্ঠানের মধ্যে ছিল নারী মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সহযোগিতাকারী সংগঠনকে সম্মাননা প্রদান ও উদ্যোক্তাদের পন্য প্রদর্শনী ও বিক্রয় ব্যবস্থা।

কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নাজনিন আক্তার কনার সভাপতিত্বে ও গ্রাসরুটস এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিআরসি এর সাধারণ সম্পাদক ডা. ফুয়াদ হালিম।

Manual3 Ad Code

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক সাইফুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সিকান্দার আলী, এবি ব্যাংকের আঞ্চলিক প্রধান অলিউর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ডা. নাজরা চৌধুরী, ডা. স্বপ্নিল মাহাতু, ডা. সাবরিনা আহমেদ, ডা. নাফিসা সবনম, অনিতা দাশ গুপ্ত, ফাতেমা সুলতানা, নাদিরা চৌধুরী রুমু, মিতু রায় প্রমুখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30