শিরোনামঃ-

» একতরফা প্রহসনের নির্বাচন জাতি বরদাশত করবেনা : নাসিম হোসাইন

প্রকাশিত: ১৩. ডিসেম্বর. ২০২৩ | বুধবার

Manual2 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual5 Ad Code

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, ফ্যাসিস্ট সরকার ও তাদের ধূসর নির্বাচন কমিশন পাতানো নির্বাচনের নামে জাতির সাথে তামাশায় মেতে উঠেছে। জনগণ বিএনপি আহুত অবরোধ সফলের মাধ্যমে বাকশালী সরকারের প্রহসনের নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করেছে। সরকারের দলদাস নির্বাচন কমিশন জনদাবীকে উপেক্ষা করে ক্ষমতাসীনদের ফের ক্ষমতায় বসানোর নীল নকশা বাস্তবায়ন করছে। আর নির্বাচনের নামে দেশের শত শত কোটি টাকা লুটপাট করছে। এজন্য বাকশালী সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনকেও জনগণের কাছে জবাবদিহী করতে হবে। আর যেসব দালাল আওয়ামী লীগের সাথে পাতানো নির্বাচনে অংশ নিবে জাতি তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করাবে। ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্রের চূড়ান্ত বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

Manual4 Ad Code

তিনি বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিএনপি আহুত ১১তম দফার টানা ৩৬ ঘন্টার অবরোধের শেষ দিনে নগরীর নয়সাড়ক এলাকায় সিলেট মহানগর বিএনপির উদ্যোগে পিকেটিং পরবর্তী মিছিল সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, নজিবুর রহমান নজিব, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, বিএনপি নেতা নাদির খান, শুয়াইবুর রহমান শুয়েব, সবুর আহমদ, লুৎফুর রহমান মোহন, মোঃ বাচ্চু মিয়া, মামুন ইবনে রাজ্জাক রাসেল, আব্দুল মালিক সেকু, রফিকুল ইসলাম রফিক, সৈয়দ রহিম আলী রাসু, আব্দুল মন্নান, সুলেমান আহমদ সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, সাবকে সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, জেলা যুবদল নেতা লিটন আহমদ, জামিল আহমদ, আলী আহমদ আলম, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, বিএনপি নেতা ফরহাদ আহমদ, ইফতেখার আহমদ পাবেল, শহীদ আহমদ কাদির, ফয়সল আহমদ, যুবদল নেতা জুয়েল আহমদ জুবেদ ও মেহরাজ ভুইয়া পলাশ প্রমূখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২১৩ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031