- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হলেন প্রকৌশলী কামরুল আরিফ
- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা
» বীরমুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা আব্দুল করিমের স্মরণ সভা
প্রকাশিত: ০৮. ডিসেম্বর. ২০২৩ | শুক্রবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সামগ্রীক উন্নয়ন বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন
ডেস্ক নিউজঃ
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল করিম ছিলেন এক অকুতোভয় সৈনিক। দেশের জন্য জীবন বাজী রেখে তিনি লড়াই করেছেন। তিনি আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। দলের জন্য তার আনুগত্য অবিস্মরণীয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সামগ্রীক উন্নয়ন বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। তার ধারবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে সবাইকে নৌকার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সিলেটের অসমাপ্ত উন্নয়নের সমাপ্তি টানতে আওয়ামী সরকারের কোনো বিকল্প নেই।
পররাষ্টমন্ত্রী আজ শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে নগরীর পাঠানটুলা এলাকায় ৮নং ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিদ্দেক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
তিনি তার বক্তব্যে বলেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল করিমের দলীয় আনুগত্য ছিলো প্রশ্নাতীত। তিনি গত সিটি করপোরেশন নির্বাচনে আমার জন্য এবং নৌকার জন্য কঠোর পরিশ্রম করেছেন। আমি তার প্রতি কৃতজ্ঞ। দোয়া করি তিনি যেনো জান্নাতবাসী হোন।তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন নিবেদিত প্রান কর্মী এবং একজন দেশ প্রেমিক মুক্তিযোদ্ধাকে হারালো।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
তিনি তার বক্তব্যে বলেন, দল এবং দেশের জন্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল করিমের ত্যাগ উদাহরণ হয়ে থাকবে। তাঁর জীবনের নানা দিক থেকে নতুন প্রজন্মের অনেক কিছু শেখার আছে। তিনি জাতির পিতার আদর্শে উজ্জীবিত এক সৈনিক ছিলেন।
সারাটা জীবন তিনি দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন।তিনি আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে সবাইকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।
স্মরণসভায় বিমেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস সহ সিলেট মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
স্মরণসভা পরিচালনায় ছিলেন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম নজু।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩৫ বার
সর্বশেষ খবর
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হলেন প্রকৌশলী কামরুল আরিফ
- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর