- শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি
- রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এমপি এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে দোয়া ও গণভোজ
- চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভা
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজন
- সিলেটে গরীব ও দুস্থদের মাঝে সরকারী ঈদ সহায়তা বিতরণ
- দক্ষিণ সুরমায় জুলাই শহীদ শাহাজাহানের পরিবারের পাশে জামায়াত
- বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে দক্ষিণ সুরমায় সংবর্ধনা প্রদান
- সিলেটবাসীকে মহানগর জামায়াতের ঈদুল আযহার শুভেচ্ছা
- সিলেটবাসীকে মাওলানা হাবিবুর রহমানের ঈদুল আযহার শুভেচ্ছা
» থিয়েটার মুরারিচাঁদ’র দশ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন
প্রকাশিত: ০৭. ডিসেম্বর. ২০২৩ | বৃহস্পতিবার
ডেস্ক নিউজঃ
থিয়েটার মুরারিচাঁদের উদ্যোগে বিজয়ের ৫২ বছর ও থিয়েটার মুরারিচাঁদের ১ দশক পূর্তি উপলক্ষে দশ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টা ১ মিনিটে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু করা হয়।
জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দিন আহমদ ও শিক্ষক পরিষদের সম্পাদক তৌফিক এজদানি চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক গিয়াস উদ্দিন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জেবিন আক্তার, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও মুরারিচাঁদ কবিতা পরিষদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ফৌজিয়া আজিজ, প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ আক্তার শিলা, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী, গণিত বিভাগের সহকারী অধ্যাপক প্রবীর রায়, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বিলাসি খাতুন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ।
সাধারণ শিক্ষার্থী ছাড়াও সম্মেলক কন্ঠে জাতীয় সংগীতে অংশগ্রহণ করেন এমসি কলেজ শাখার ছাত্রলীগের নেতৃবৃন্দ, মোহনা সাংস্কৃতিক সংগঠন, মুরারিচাঁদ কবিতা পরিষদ, রোভার স্কাউট গ্রুপ, ডিবেট ফেডারেশন (এমসিডিএস), বিজ্ঞান ক্লাব ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
সাংস্কৃতিক উৎসবটি চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। উৎসবে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন পরিবেশনায় অংশ নেবেন। পরিবেশনায় অংশগ্রহণ করবেন কথাকলি সিলেট, নগরনাট, থিয়েটার বাংলা, পাঠশালা, নৃত্যশৈলি, ছন্দ নৃত্যালয়, অনুরণন সাংস্কৃতিক সংগঠন, মোহনা সাংস্কৃতিক সংগঠন, মুরারিচাঁদ কবিতা পরিষদ, মুরারিচাঁদ রোভার স্কাউট গ্রুপ, রি-ভাইব মুরারিচাঁদ মিউজিক্যাল ক্লাব ও থিয়েটার মুরারিচাঁদ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭৪ বার
সর্বশেষ খবর
- শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি
- রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এমপি এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে দোয়া ও গণভোজ
- চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভা
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটবাসীকে মহানগর জামায়াতের ঈদুল আযহার শুভেচ্ছা
- সিলেটবাসীকে মাওলানা হাবিবুর রহমানের ঈদুল আযহার শুভেচ্ছা
- ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা
- পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসী সহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা
- ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ


