শিরোনামঃ-

» লামাকাজী সিএনজি শাখা-৭০৭ উপ-কমিটির শ্রমিক সমাবেশ

প্রকাশিত: ০৩. ডিসেম্বর. ২০২৩ | রবিবার


Manual8 Ad Code

শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন শেখ হাসিনা : শফিক চৌধুরী

ডেস্ক নিউজঃ

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া শ্রমিকদের উন্নয়ন আর কেউ করে নি। জনগণের বন্ধু ছিলেন বঙ্গবন্ধু আর শেখ হাসিনা কাজ করছেন শ্রমিকের উন্নয়নে।

Manual6 Ad Code

লামাকাজী সিএনজি শাখা-৭০৭ উপ-কমিটির উদ্যোগে শ্রমিক সমাবেশে রবিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় লামাকাজী পয়েন্টে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনা বাংলার কৃষক শ্রমিক মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তিনি। বঙ্গবন্ধুর মতোই তিনি জনগনের জন্য রাজনীতি করেন, ভোগবিলাসের নয়। তাই উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

Manual7 Ad Code

সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও আরশ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক মখদ্দুস আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রনজিত চন্দ্র ধর, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, খাজাঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান আরশ আলী গণি, সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, ডা.শাহানুর হোসাইন, ফয়সল আহমদ, এনামুল হক, বিশ্বনাথ উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি কাউন্সিলর ফজর আলী, লামাকাজি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুলক ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক অরবিন্দু পাল, খাজানঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর নূর, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, অতুল দেব প্রমুখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31