- দক্ষিণ সুরমায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- বেসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও সম্মানীর চেক বিতরণ
- কলবাখানি এলাকায় গভীর নলকূপ উদ্বোধন
- সিউক চেয়ারম্যানকে ডা. শাহনেওয়াজ চৌধুরীর শুভেচ্ছা
- জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব, ছাতক-দোয়ারাবাজারের ডাক ও টেলিযোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি মিলন
- ইসকন সিলেটে জন্মাষ্টমীর প্রস্তুতি শেষ, কাল শোভাযাত্রায় শুরু উৎসব
- প্রধানমন্ত্রী ওয়ান চাইল্ড ওয়ান ট্রির কর্মসূচীতে বিএনপি নেতা মাহবুব চৌধুরী
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যানের সাথে সারেগ কার্যকরি কমিটির সৌজন্য স্বাক্ষাৎ
- রবের সন্তুষ্টি ও জনগণের আস্থা অর্জন হবে দায়িত্বশীলদের লক্ষ্য : মু. ফখরুল ইসলাম
- দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
» ৭ম ধাপের অবরোধের ১ম দিনে সিলেট মহানগর জামায়াতের মিছিল
প্রকাশিত: ২৬. নভেম্বর. ২০২৩ | রবিবার
জনদাবী উপেক্ষা করে একতরফা নির্বাচন দেশকে সংঘাতের দিকে ঠেলে দেয়ার ষড়যন্ত্র : সিলেট মহানগর জামায়াত
ডেস্ক নিউজঃ
সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, বাকশালী সরকার বিরোধী মতের রাজনৈতিক দলসমূহকে বাইরে রেখে একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে। দলদাস নির্বাচন কমিশন জনদাবীকে উপেক্ষা করে একতরফা নির্বাচনের মাধ্যমে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। একদিকে বিরোধী নেতাকর্মীরা বাসা-বাড়ীতে থাকতে পারছেনা। অপরদিকে সরকারী দল নির্বাচন নিয়ে ব্যস্ত। যতই তোড়জোর ও ষড়যন্ত্র হোকনা কেন বাকশালী সরকারকে ক্ষমতায় রেখে দেশে কোন নির্বাচন জাতি মেনে নিবেনা। নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল ও আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দকে কারাগারে রেখে দেশে একতরফা নির্বাচনের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবেনা। ৭ম ধাপের ৪৮ ঘন্টার অবরোধ সফলের মাধ্যমে জাতি দলদাস নির্বাচন কমিশন ও ফ্যাসিস্ট সরকারকে প্রত্যাখ্যান করতে প্রস্তুত রয়েছে।
রবিবার (২৬ নভেম্বর) দুপুরে জামায়াত আহুত ৭ম ধাপের টানা ৪৮ ঘন্টা অবরোধের ১ম দিনে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর বিভিন্ন পয়েন্টে পিকেটিং ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। দুপুরে নগরীর সিলেট-তামাবিল রোডের বালুচর এলাকায় অনুষ্ঠিত পিকেটিং পরবর্তী মিছিল সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগরীর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি সিদ্দিক আহমদ প্রমূখ।
নেতৃবৃন্দ- জামায়াত আহুত ৭ম ধাপের টানা ৪৮ ঘন্টার অবরোধ সফলের মাধ্যমে সরকারের দলদাস নির্বাচন কমিশন ঘোষিত প্রহসনের তফসিল প্রত্যাখ্যান করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।
তারা বলেন, অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনে নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের বিকল্প নেই। অবিলম্বে নিরপক্ষে কেয়ারটেকার সরকার পুনর্বহাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ এবং সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। একই সাথে প্রহসনের তফসিল বাতিল এবং চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও বাসা-বাড়ীতে তল্লাশীর নামে পুলিশী হয়রানী বন্ধ করতে হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯৭ বার
সর্বশেষ খবর
- দক্ষিণ সুরমায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- বেসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও সম্মানীর চেক বিতরণ
- কলবাখানি এলাকায় গভীর নলকূপ উদ্বোধন
- সিউক চেয়ারম্যানকে ডা. শাহনেওয়াজ চৌধুরীর শুভেচ্ছা
- জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব, ছাতক-দোয়ারাবাজারের ডাক ও টেলিযোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি মিলন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ১ মাসের মধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হলে নগর ভবনেই প্রতিকী হকার কর্মসূচীর ঘোষনা
- সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
- বিদ্যুৎ লোডশেডিং ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিএমবিএএফ এর মানববন্ধন
- ৩ দিনের মধ্যে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনে যাবে এলাকাবাসী
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট


