শিরোনামঃ-

» প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে সিসিক’র বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা রবিবার

প্রকাশিত: ১১. নভেম্বর. ২০২৩ | শনিবার

Manual1 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual1 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক একনেক সভায় সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নে ১৪শ’ ৫৯ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হওয়ায় সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

Manual7 Ad Code

রবিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে শোভাযাত্রাটি নগরভবন থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার গিয়ে শেষ হবে।

আনন্দ শোভাযাত্রায় সিলেট সিটি কর্পোরেশনের সকল সম্মানিত নাগরিকদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

Manual7 Ad Code

এরই সাথে সিলেটে কর্মরত সাংবাদিকদের উপস্থিত থেকে সংবাদটি কাভার করার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে শের-ই বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক কমিটির নির্বাহী পরিষদের বৈঠকে সিলেট সিটি করপোরেশনের নাগরিকদের কল্যাণে মহানগরের সম্প্রসারিত এলাকা সহ সমন্বিত অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্পের প্রস্তাবে ১৪শ’ ৫৯ কোটি টাকার এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৮৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930