- ব্যাটারিচালিত যানবাহনের সমন্বিত শ্রমিকবান্ধব নীতিমালার দাবিতে সিলেটে মিছিল-সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
- সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম
- আসক’র সিলেট জেলা কমিটি গঠন সভাপতি রাজু, সম্পাদক আশরাফুল
- বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
» ২য় দিনে বিভিন্ন স্থানে সিলেট মহানগর জামায়াতের সড়ক অবরোধ
প্রকাশিত: ০৬. নভেম্বর. ২০২৩ | সোমবার
স্বতস্ফূর্ত অবরোধ পালনের মাধ্যমে দেশবাসী ফ্যাসিস্ট সরকারকে প্রত্যাখ্যাণ করেছে : সিলেট মহানগর জামায়াত
সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। টানা ৪৮ ঘন্টা স্বতস্ফূর্ত অবরোধ পালনের মাধ্যমে দেশবাসী ফ্যাসিস্ট সরকারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। জনমতের প্রতি সরকারের ন্যুনতম শ্রদ্ধাবোধ থাকলে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ব্যবস্থা পূণর্বহাল করে আওয়ামী বাকশালী সরকার পদত্যাগ করবে। এদেশে আর কোন পাতানো নির্বাচনের স্বপ্ন পূরণ হবেনা। অবিলম্বে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমনাসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচীর মাধ্যমে বাকশালী সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
সোমবার (৬ নভেম্বর) জামায়াত কেন্দ্র আহুত টানা ২ দিনের অবরোধের ২য় দিনে নগরীর মিরাবাজার, পাঠানটুলা, শাহপরান ও দক্ষিণ সুরমার কদমতলী পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং, মিছিল করেছে সিলেট মহানগর জামায়াত। পৃথক মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন। মহানগর জামায়াতের সাংগঠনিক সকল থানার উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং ও মিছিল বের করা হয়।
সকালে নগরীর মিরাবাজার এলাকায় অনুষ্ঠিত পিকেটিং মিছিলে অংশ নেন, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি সিদ্দিক আহমদ প্রমূখ।
দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় অনুষ্ঠিত পিকেটিং ও মিছিলে দক্ষিণ সুরমা থানা আমীর মাওলানা মুজিবুর রহমান ও সেক্রেটারী ফয়জুল ইসলাম জায়গীরদার সহ থানা জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মহানগরীর শাহপরান পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে সকালে অবরোধ চলাকালে সিলেট-তামাবিল মহাসড়কে অনুষ্ঠিত পিকেটিং ও মিছিলে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী মাওয়ালানা ফয়জুর রহমান ও জামায়াত নেতা মঞ্জুর রহমান মঞ্জু।
এছাড়াও সোমবার সকাল থেকে দিনভর মহানগরীর সকল থানা শাখার উদ্যোগে স্ব স্ব এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং ও মিছিল অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্রের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশপ্রেমিক জনতার চলমান আন্দোলন চলবে। অবিলম্বে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমনাসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। সকল দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের বিকল্প নেই।
এই সংবাদটি পড়া হয়েছে ৩২৪ বার
সর্বশেষ খবর
- ব্যাটারিচালিত যানবাহনের সমন্বিত শ্রমিকবান্ধব নীতিমালার দাবিতে সিলেটে মিছিল-সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
- সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম
- আসক’র সিলেট জেলা কমিটি গঠন সভাপতি রাজু, সম্পাদক আশরাফুল
- বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
- ১ মাসের মধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হলে নগর ভবনেই প্রতিকী হকার কর্মসূচীর ঘোষনা
- সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ


