- ব্যাটারিচালিত যানবাহনের সমন্বিত শ্রমিকবান্ধব নীতিমালার দাবিতে সিলেটে মিছিল-সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
- সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম
- আসক’র সিলেট জেলা কমিটি গঠন সভাপতি রাজু, সম্পাদক আশরাফুল
- বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
» ছাতকে বিএনপি নেতা শামছু ও আমরু মিয়াকে গ্রেফতার : মিজান চৌধুরীর নিন্দা
প্রকাশিত: ০৬. নভেম্বর. ২০২৩ | সোমবার
ডেস্ক নিউজঃ
সুনামগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক, ছাতক উপজেলা বিএনপি নেতা শামসুর রহমান শামছু ও কালারুকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমরু মিয়াকে অন্যায়ভাবে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের বিগত একাদশ নির্বাচনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী। একই সাথে দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার, বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশীর নামে হয়রানী বন্ধের দাবী জানান তিনি।
সোমবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে মিজানুর রহমান চৌধুরী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন যখন বিজয়ের দ্বারপ্রান্তে। ঠিক সেই সময়ে প্রশাসনের কতিপয় অতিউৎসাহী কর্মকর্তা বিরোধী নেতাকর্মীদের দমনে উঠে পড়ে লেগেছেন। প্রতিদিন কেন্দ্র থেকে তৃনমূলে অসংখ্য নেতাকর্মীদের অন্যায়ভাবে গণহারে গ্রেফতার করা হচ্ছে। ছাতক ও দোয়ারাবাজার উপজেলার কোন নেতাকর্মী বাসা-বাড়ীতে থাকতে পারছেনা। মানুষের ট্যাক্সের টাকায় পরিচালিত, মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ বাহিনী সরকারী দলের লাঠিয়াল বাহিনী হিসেবে বিরোধী মত দমনে হিংস্র হয়ে উঠছে। এতে প্রশাসনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে।
তিনি বলেন, সরকার শেষ মুহুর্তে ফের অবৈধভাবে গদি দখল করতে মরিয়া হয়ে উঠেছে। কোন ষড়যন্ত্রই সফল হতে দেয়া হবেনা। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। সকল জুলুম-নিপীড়ন উপেক্ষা করেই গণতন্ত্রের চূড়ান্ত বিজয় নিশ্চিত করা হবে।
অবিলম্বে আটক বিএনপি নেতা শামসুর রহমান শামছু ও আমরু মিয়াসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন এবং গণগ্রেফতার, বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশীর নামে হয়রানী বন্ধ করুন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯৯ বার
সর্বশেষ খবর
- ব্যাটারিচালিত যানবাহনের সমন্বিত শ্রমিকবান্ধব নীতিমালার দাবিতে সিলেটে মিছিল-সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
- সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম
- আসক’র সিলেট জেলা কমিটি গঠন সভাপতি রাজু, সম্পাদক আশরাফুল
- বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
- ১ মাসের মধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হলে নগর ভবনেই প্রতিকী হকার কর্মসূচীর ঘোষনা
- সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ


