শিরোনামঃ-

» জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে সিভিল সার্জন সিলেট অফিসের র‌্যালি ও আলোচনা

প্রকাশিত: ০২. নভেম্বর. ২০২৩ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

ডেস্ক নিউজঃ

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে “রক্তদানে হয় না ক্ষতি, চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি” এই প্রতিপাদ্য সামনে রেখে বৃহস্পতিবার (২রা নভেম্বর) সিভিল সার্জন সিলেট অফিসের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট জেলার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোবারক হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্তসহ সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবীদের নিয়ে নগরীতে এক বর্ণাঢ্য র‌্যালি বের কর হয়। র‌্যালিটি সিভিল সার্জন কার্যালয় থেকে শুরু হয়ে সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্র প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে শেষ হয়। দিবস উপলক্ষে সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

পরে সিলেট সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মনীসর চৌধুরীর সভাপতিত্বে ও মেডিকেল অফিসার টু সিভিল সার্জন ডাক্তার স্বপ্নীল সৌরভ রায় এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান।

Manual4 Ad Code

সিলেট জেলার সিভিল সার্জন ডা. মনীসর চৌধুরী মরণোত্তর চক্ষুদান কার্যক্রমটির বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছায় রক্তদানের বিষয়ে যুব সমাজকে বিশেষভাবে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

Manual4 Ad Code

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোবারক হোসেন জানান, প্রতিবছর এই দিবসটি জাতীয়ভাবে গুরুত্বের সাথে পালন করার উদ্দেশ্য হলো জনগণের মধ্যে স্বেচ্ছায় রক্তদান এবং মরণোত্তর চক্ষুদান বিষয়ে সচেতনতা সৃষ্টি।

Manual2 Ad Code

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মাইমুন নাহার নাসরিন, মেডিকেল অফিসার (ডিআরএস) ডা. স্নিগ্ধা তালুকদার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বণিকসহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং রেড ক্রিসেন্ট এর প্রতিনিধি সহ স্বেচ্ছাসেবীবৃন্দ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩২ বার

Share Button

Callender

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031