শিরোনামঃ-

» মাসব্যাপী “আয়কর তথ্য-সেবামাস” আগামীকাল থেকে

প্রকাশিত: ৩১. অক্টোবর. ২০২৩ | মঙ্গলবার


Manual5 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ

Manual2 Ad Code

জাতীয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে স্বেচ্ছায় কর প্রদানে কর দাতাদের অনুপ্রাণিত করতে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় “কর দেবো গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়েকর অঞ্চল-সিলেট আগামী ০১-৩০ নভেম্বর ২০২৩ খ্রিঃ মাসব্যাপী “আয়কর তথ্য-সেবামাস” পালন করবে।

এ উপলক্ষ্যে সিলেট জেলার মেন্দিবাগস্থ কর ভবনের নীচ তলায় করদাতাদের কর বিষয়ক নানাবিধ সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া কর অঞ্চল-সিলেটের আওতাধীন হবিগঞ্জ জেলায় অবস্থিত কর কার্যালয়ে, মৌলভীবাজার জেলার মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে অবস্থিত কর কার্যালয় সমূহে, সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ ও ছাতকে অবস্থিত কর কার্যালয় সমূহে এবং সিলেট জেলার বালাগঞ্জ ও গোলাপগঞ্জে অবস্থিত কর কার্যালয় সমূহে করদাতাদের মাসব্যাপী একই সেবাপ্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Manual4 Ad Code

“আয়কর তথ্য-সেবামাস” (০১-৩০ নভেম্বর, ২০২৩) এ করদাতাদেরনিম্নরূপ সেবাপ্রদান করা হবে:

Manual2 Ad Code

১) আয়কর রিটার্ন গ্রহণ;
২) নতুন করদাতাদের TIN প্রদানের ব্যবস্থা;
৩) করদাতাদের Online এর মাধ্যমে রিটার্ন দাখিলের পরামর্শ ও সহায়তা প্রদান;
৪) কর দাতাদের রিটার্ন পূরণে এবং আয়কর পরিগণনায় সহায়তা; এবং
৫) আয়কর আইন-২০২৩ ও অর্থ আইন, ২০২৩ সম্পর্কে অবহিতকরণ।

Manual7 Ad Code

কর অঞ্চল-সিলেট আশা করছে সম্মানিত করদাতাগণ “আয়কর তথ্য-সেবামাস” উপলক্ষ্যে আয়োজিত মাসব্যাপী কর তথ্য-সেবা গ্রহণ করে নিজেরা যেমন উপকৃত হবেন তেমনি “স্মার্ট বাংলাদেশ” গঠনে গর্বিত অংশীদার হবেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৫ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031