- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : খন্দকার আব্দুল মুক্তাদির
- সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
- বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর তাঁতীদলের র্যালি ও আলোচনা সভা
- বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু
- নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র
- সিলেটে তেমুখীতে জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন
- স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আনলেন এমপি এমরান পুলিশ কমিশনারকে সুষ্ঠু তদন্তের নির্দেশ সিলেটের আলোচিত ট্রিপল মার্ডার
- সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী : সিসিক প্রশাসক
- জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সম্মানিত সাংবাদিকবৃন্দকে সাদর আমন্ত্রণ
» শেখ রাসেল দিবস শিশু শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে : অধ্যক্ষ মো. ফয়জুল হক
প্রকাশিত: ১৮. অক্টোবর. ২০২৩ | বুধবার
ডেস্ক নিউজঃ
স্কলার্সহোম মেজরটিলা কলেজে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দেয়ালিকার মোড়ক উন্মোচন, বৃক্ষরোপণ এবং আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৯টায় শেখ রাসেলকে নিবেদিত শেখ রাসেল দেয়ালিকা-২০২৩ এর মোড়ক উন্মোচন করেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক।
পরে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন তিনি। সকাল ১০ টায় কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়।
বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মো. ফয়জুল হক। অতঃপর আইসিটি বিভাগের উদ্যোগে শেখ রাসেলকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
শেখ রাসেলের উপর আলোচনা রাখেন, বাংলা বিভাগের প্রভাষক এমদাদুর রহমান ও ইংরেজি বিভাগের প্রভাষক গোলাম মাওলা চৌধুরী। শিক্ষার্থীদের মধ্য থেকে শেখ রাসেলের প্রতি অনুভূতি ব্যক্ত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফাইজা ইমতিয়াজ এবং আবু বকর সিদ্দিক।
প্রধান অতিথির বক্ত্যবে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, “বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেল। তিনি মহান দেশনেতার সন্তান বলেই তাঁর ভাগ্য ছিল ত্যাগ তিতিক্ষায় কণ্টকাকীর্ণ। শিশুরাই পৃথিবীর ভবিষ্যৎ অথচ শিশুদের জন্য নিরাপদ পৃথিবী এখনো গড়ে ওঠেনি।
তিনি আরো বলেন, “শেখ রাসেলকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানে নয় হাজারের অধিক শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠিত হয়েছে, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, তিনশোর অধিক শেখ রাসেল স্কুল অব ফিউচার, শিক্ষা প্রতিষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতো অনুষ্ঠান শিশুদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করছে। সর্বোপরি শেখ রাসেল দিবস শিশুশিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
পরে নির্মম ১৫ আগস্টে শহিদ শেখ রাসেলের আত্মার শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষার প্রভাষক ওসমান গণী।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৭ বার
সর্বশেষ খবর
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : খন্দকার আব্দুল মুক্তাদির
- সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
- বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর তাঁতীদলের র্যালি ও আলোচনা সভা
- বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর