শিরোনামঃ-

» সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

প্রকাশিত: ০১. সেপ্টেম্বর. ২০২৬ | মঙ্গলবার

Manual2 Ad Code

চিকিৎসক পেশার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের গুণাবলি অর্জনে গুরুত্বপূর্ণ : ডা. ফজলুর রহিম কায়সার

নিউজ ডেস্কঃ
হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, চিকিৎসা পেশা অত্যন্ত দায়িত্বশীল ও মানবিক একটি পেশা।

একজন ভালো চিকিৎসক হতে হলে একাডেমিক জ্ঞানের পাশাপাশি মানসিকভাবে সুস্থ, আত্মবিশ্বাসী ও মানবিক গুণাবলিসম্পন্ন হতে হবে। নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের সেই গুণাবলি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Manual5 Ad Code

তিনি বলেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমি আশা করি, শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি খেলাধুলার সৌহার্দ্য ও সাংস্কৃতিক মূল্যবোধকে ধারণ করবে এবং ভবিষ্যতে চিকিৎসাসেবায় নিজেদের দক্ষতা ও মানবিকতাকে কাজে লাগাবে।

শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি, সৃজনশীলতা ও পারস্পরিক বন্ধন দৃঢ় করতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা প্রয়োজন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নগরীর মিরবক্সটুলাস্থ কলেজের অডিটোরিয়ামে জমকালো আয়োজনে সিলেট উইমেন্স মেডিকেল কলেজে সপ্তাহব্যাপী ‘বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual2 Ad Code

অনুষ্ঠানটি আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত কলেজ ক্যাম্পাস ও সংশ্লিষ্ট ভেন্যুগুলোতে অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. তহুর আবদুল্লাহ চৌধুরী, একাডেমিক কো-অর্ডিনেটর ও স্পোর্টস ও কানচারাল কমিটির কনভেনর অধ্যাপক ডা. মোহাম্মদ আল-মোহাইমিন, অধ্যাপক ডা. মাহবুবা উম্মে সালাম, অধ্যাপক ডা. রুবিনা সুলতানা, অধ্যাপক ডা. সখিনা খাতুন, অধ্যাপক ডা. সিদ্ধার্থ পাল, অধ্যাপক ডা. সুমা বেগম, অধ্যাপক ডা. তাহারাত ফাতেমা চৌধুরী, ডা. এহসান আলী দীপু, স্পোর্টস ও কানচারাল কমিটির সদস্য সচিব ডা. মোর্শেদা আফরোজ লুবনা, ডা. মো. সাইফুল ইসলাম, ডা. জিলওয়াতুন নূর, ডা. এ.টি.এম রাসেল মিশু, ডা. তাফহীম আহমেদ রিফাত, ডা. মৃদুল গুপ্ত, ডা. ইশফাক জামান সজীব, ডা. সাইফুল ইসলাম তুষার, ডা. ইফফানা আযম, ডা. ফাতেমাতুল তানজিনা তান্নি সহ কলেজ ও হাসপাতালের চিকিৎসক, শিক্ষার্থী এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মেডিকেল শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশ, শারীরিক সুস্থতা এবং সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতে এ ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের আয়োজন করা হয়েছে।

Manual8 Ad Code

সপ্তাহব্যাপী এ আয়োজনে বহিরাঙ্গন ও আন্তঃকক্ষ খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী দিনে কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও চিকিৎসকদের অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

আগামী ৭ সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিযোগিতা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে উৎসবটির সমাপ্তি ঘটবে।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930