শিরোনামঃ-

» প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ রাজনৈতিক  ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : খন্দকার আব্দুল মুক্তাদির

প্রকাশিত: ০১. সেপ্টেম্বর. ২০২৬ | মঙ্গলবার


Manual8 Ad Code

সিলেট মহানগর বিএনপির বিশাল প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি

নিউজ ডেস্কঃ

“গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ লড়াই শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এখন এক নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। দেশের শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটখাতকে বিশ্বদরবারে আরও শক্তিশালী ও স্বনির্ভর করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে সিলেট মহানগর বিএনপি আয়োজিত র‍্যালি পূর্ববর্তী  সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সমাবেশে খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে লক্ষ্য ও জাতীয়তাবাদী চেতনা নিয়ে ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, জনগণের সীমাহীন ভালোবাসায় আজ সেই আদর্শ আরও সুদৃঢ় হয়েছে।

বিগত দিনগুলোতে ফ্যাসিবাদের হাত থেকে গণতন্ত্রকে মুক্ত করতে গিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর যে নজিরবিহীন জুলুম, অত্যাচার ও নির্যাতন চলেছে, সিলেটের মাটি ও মানুষের কর্মীরা রাজপথে থেকে তার দাঁতভাঙা জবাব দিয়েছে। আমরা এখন আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং ভেতরের অর্থনৈতিক মন্দা ও জ্বালানি সংকট কাটিয়ে একটি শিল্পবান্ধব বাংলাদেশ বিনির্মাণের দিকে এগোচ্ছি।

দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি ও বেকারত্ব দূরীকরণে তরুণ সমাজকে উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে।

Manual7 Ad Code

এই ক্রান্তিকালে দলমত নির্বিশেষে নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Manual2 Ad Code

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় র‍্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাক্তার নাজমুল ইসলাম, সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, সহ-সভাপতি সৈয়দ মঈনুদ্দিন সোহেল, সহ-সভাপতি সুদীপ সেন বাপ্পু, সহ-সভাপতি ডাক্তার আশরাফ আলী, সহ-সভাপতি আব্দুর রহিম মল্লিক, সহ-সভাপতি আফজাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর হক চৌধুরী মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা বেলায়েত হোসেন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক শুয়াইব আহমদ শুয়েব, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ সুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল হাসান মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী খোরশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাদির খান, নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন প্রমুখ।

সমাবেশে সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন বলেন, “আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অবিরাম বৃষ্টিও বিএনপির প্রতি মানুষের ভালোবাসাকে আটকে রাখতে পারেনি।

প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে ৪২টি ওয়ার্ডের হাজার হাজার নেতাকর্মী প্রমাণ করেছেন সিলেট হচ্ছে ধানের শীষের অভেদ্য দুর্গ। শহীদ জিয়ার আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব আজ প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে।

Manual8 Ad Code

স্বৈরাচারী শক্তির পতন হলেও তাদের দোসররা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই যেকোনো ধরনের চক্রান্ত রুখে দিতে মহানগর বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সজাগ পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।

সমাবেশ সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, আজকের এই বিশাল ঐতিহাসিক জনসমুদ্র প্রমাণ করে বিএনপি জনগণের দল।

শত বাধা-বিপত্তি ও ঝড়-বৃষ্টির মধ্যেও ৪২টি ওয়ার্ড থেকে যেভাবে সুশৃঙ্খল মিছিল নিয়ে শত শত নেতাকর্মী ব্যানারসহ উপস্থিত হয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।

Manual1 Ad Code

আমাদের এই সুশৃঙ্খল অগ্রযাত্রাই প্রমাণ করে সিলেটে বিএনপির সাংগঠনিক শক্তি কতটা সুসংহত। আমরা অতীতের সব ভেদাভেদ ভুলে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ। দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও জননিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আমাদের এই ঐক্য বজায় থাকবে।

সমাবেশ শেষে রেজিস্টারি মাঠ থেকে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টির মধ্যেও সিলেট মহানগর বিএনপির অধীনস্থ ৪২টি ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীরা পৃথক পৃথক ব্যানার ও ফেস্টুন সহকারে মিছিল নিয়ে স্বতঃস্ফূর্তভাবে র‍্যালিতে অংশগ্রহণ করেন।

স্লোগানে স্লোগানে মুখরিত র‍্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

র‍্যালিতে মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, তাঁতি দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২০৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930