শিরোনামঃ-

» বর্তমান সরকারের আমলে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে : শামীম আহমদ ভিপি

প্রকাশিত: ০৯. অক্টোবর. ২০২৩ | সোমবার

Manual4 Ad Code

বিএনপি সরকারের আমলে দেশে কোন মানুষ শান্তিতে ছিলো না: শামীম আহমদ ভিপি

ডেস্ক নিউজঃ

সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি বলেছেন, বিএনপি সরকারের আমলে দেশে কোন মানুষ শান্তিতে ছিলো না। মা-বোনেরা নিশ্চিন্তে বাইরে বোরোতে পারতো না। ছিনতাই রাহাজানি বেড়ে গিয়েছিলো। অপরদিকে, আওয়ামী লীগ সরকারের আমলে মানুষ অনেক শান্তিতে আছে। মা-বোনেরা রাত্রিবেলায়ও নিশ্চিন্তে বাইরে বেরোতে পারছে। বাজার-হাট ও চাকুরীতে যেতে পারছে।

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে যা আর কোন সরকার করতে পারেনি। মেট্রোরেল থেকে শুরু করে নদীর তলদেশে ট্যানেল হয়েছে, যা কেউ কল্পনাও করতে পারেনি।

Manual3 Ad Code

সোমবার (৯ অক্টোবর) বিকালে সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে সভাপতির বক্তব্যদানকালে শামীম আহমদ ভিপি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual8 Ad Code

বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশব্যাপী শান্তি ও উন্নয়ন সমাবেশের আহবান করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। এরই অংশ হিসেবে সিলেট জেলা যুবলীগ এই কর্মসূচি পালন করে।

Manual8 Ad Code

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহ সভাপতি এড আব্দুল মতিন, মনোজ কাপালি মিন্টু, শামসুল ইসলাম মিলন, সুজিত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক রেজাউল ইসলাম রেজা, সুজেল আহমদ তালুকদার, শহিদুল ইসলাম টিপু সুলতান, দপ্তর সম্পাদক সাজলু লস্কর, প্রচার সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, তথ্য ও গবেষণা সম্পাদক আলাউদ্দিন তালুকদার, পরিবেশে বিষয়ক সম্পাদক ফজলুর রহমান জসিম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বিনয় চন্দ্র রায়, উপ দপ্তর সম্পাদক আব্দুল ওয়াহিদ, মনিরুল হক পিনু, সহ সম্পাদক, আব্দুল মান্নান দুলিল, এম এ কাইয়ুম, মহিউদ্দিন মহি, রাজিব আহমদ চৌধুরী, ফেরদৌস আলম বেগ, মো এমাদ উদ্দিন, শাহিদুর রহমান শাহেদ, কাজি সাজু, মো মুমিনুল ইসলাম, সদস্য জুবায়ের আহমদ, ইঞ্জি.আলি আশরাফ মামুন, মো সাইদুল ইসলাম, আনছার উদ্দিন, সুরঞ্জিত দেব বাপ্টু, এড রাশেদ পারভেজ লাভলু, সালেহ আহমদ, রুনেল আহমদ, কানাইঘাট উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক প্রমুখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৪০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31