শিরোনামঃ-

» মির্জা সম্রাটের মায়ের মাগফেরাত কামনায় জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল

প্রকাশিত: ০১. অক্টোবর. ২০২৩ | রবিবার

Manual3 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual3 Ad Code

সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেনের মাতা মরহুমা সালাতুন নেছার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট যুবদল।

Manual3 Ad Code

রবিবার (১ অক্টোবর) বাদ আছর নগরীর জিন্দাবাজারস্থ কাজী ইলিয়াস জামে মসজিদে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে সিলেট জেলার আওতাধিন বিভিন্ন উপজেলা ও পৌর এবং মহানগর আওতাধিন বিভিন্ন ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

মাহফিলে মির্জা মোঃ সম্রাট হোসেনের প্রয়াত মাতা মরহুমা সালাতুন নেছার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে মৃত্যুবরণকারী শহীদদের মাগফেরাত কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Manual8 Ad Code

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল
ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ।

এছাড়া জেলা ও মহানগর যুবদলে নেতৃবৃন্দের মধ্যে থেকে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন বেলাল, নজরুল ইসলাম, মিজানুর রহমান নেছার, লিটন আহমদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, কল্লোল জ্যাতি বিশ্বাস জয়, জুনেদ আহমদ, রায়হান আহমদ, জামিল আহমদ, মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, আলী আহমদ আলম, মকসুদুল করিম নোহেল ও এস এম পলাশ প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31