শিরোনামঃ-

» মির্জা সম্রাটের মাতৃবিয়োগে ড. এনামুল হক চৌধুরীর শোক

প্রকাশিত: ২৭. সেপ্টেম্বর. ২০২৩ | বুধবার


Manual5 Ad Code

ডেস্ক নিউজঃ
সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের মাতা সালাতুন নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।

বুধবার (২৭ সেপ্টেম্বর) এক শোক বার্তায় তিনি বলেন, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেনের গর্ভধারিনী মা একজন পরহেযগার ও দ্বীনদার নারী ছিলেন। পরোপকারি ব্যক্তিত্ব হিসেবে তিনি সবার কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারকে শক্তি দানের জন্য মহান রাব্বুল আল আমিনের দরবারে দোয়া করছি।

Manual2 Ad Code

উল্লেখ্য, সালাতুন নেছা (৭০) বুধবার সকালে নিজ বাসভনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি সন্তানাদি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৭৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31