শিরোনামঃ-

» সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিট দায়িত্বশীল কর্মশালা

প্রকাশিত: ১৮. আগস্ট. ২০২৩ | শুক্রবার


Manual7 Ad Code

শ্রমিকদের ভাগ্যন্নোয়ন ব্যাতিত রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় : মাওলানা হাবিবুর রহমান

ডেস্ক নিউজঃ

Manual8 Ad Code

ইবনে সিনা হাসপাতাল সিলেট-এর চেয়ারম্যান ও মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান বলেছেন, শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন ব্যাতিত কোন জাতির উন্নয়ন সম্ভব নয়। রাষ্ট্রীয় অর্থনীতির মুল চালিকা শক্তি হয়েও শ্রমিকরা অবহেলিত থাকবে এটা কখনো মেনে নেয়ার মতো নয়।

Manual5 Ad Code

তাই দ্বিধাবিভক্ত শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ করে একটি ইনসাফ ভিত্তি সমাজ বিনির্মাণের জন্য কাজ করতে হবে। তাহলে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে। তাই শ্রমজীবী ভাইদেরকে নৈতিকতা সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নিজেদেরকে মুমিন হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই।

Manual2 Ad Code

তিনি শুক্রবার (১৮ আগস্ট) বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সিলেট মহানগরের আওতাধিন সকল ইউনিট সভাপতি ও সাধারণ সম্পাদক কর্মশালায় (শিক্ষাশিবিরে) প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে, মহানগর সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সিলেট অঞ্চল পরিচালক মাওলান সোহেল আহমদ।

শিক্ষাশিবিরে বক্তব্য রাখেন, ফেডারেশনের মহানগর সহ-সাধারণ সম্পাদক আক্কাস আলী, সহ সাধারণ সম্পাদক মওলানা সাজ্জাদুর রহমান, অর্থ সম্পাদক নজরুল ইসলাম মারুফ, কোতোয়ালি থানা সভাপতি মাওলানা গোলামুর রহমান গোলাব, মহানগর অফিস সম্পাদক আব্দুল জলিল, হাসপাতাল থানা সভাপতি আল মোমিন, শাহপরান পশ্চিম থানা সাধারণ সম্পাদক এডভোকেট জিল্লুল হক তাপাদার, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ হাওলাদার, স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেন বাদল।

Manual2 Ad Code

দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষাশিবিরে ফেডারেশনের আওতাধিন মহানগরের সকল ইউনিট সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ অংশ নেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩০১ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031