শিরোনামঃ-

» স্কলার্সহোম মেজরটিলা কলেজে পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন

প্রকাশিত: ১৩. আগস্ট. ২০২৩ | রবিবার

Manual1 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual2 Ad Code

ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বয় কমিটির সিদ্ধান্ত ও জাতীয় নির্দেশনা অনুযায়ী রবিবার (১৩ আগস্ট) স্কলার্সহোম মেজরটিলা কলেজে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত অধ্যক্ষ মো. ফয়জুল হকের নেতৃত্বে শিক্ষার্থী, শিক্ষক এবং কলেজ স্টাফদের সহযোগিতায় প্রতিষ্ঠান প্রাঙ্গণ ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।

Manual4 Ad Code

এসময় অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, ‘শিক্ষার্থীরাই ভবিষ্যতের কর্ণধার। আমরাই পারি যেকোনো দূর্যোগে, ক্রান্তিলগ্নে দেশকে পথ দেখাতে। শিক্ষার্থীরা সচেতন হলে সমাজ ও দেশ ভালো থাকবে। আমাদের প্রত্যয় হোক, “আমরা যে যেখানে আছি কিংবা থাকব, নিজে সচেতন হব, আশেপাশের সবাইকে সচেতন করব এবং সবাই মিলে সুস্থ সুন্দর সমৃদ্ধ দেশ গড়ব।”

এসময় অধ্যক্ষ ফয়জুল হক ডেঙ্গু প্রতিরোধের উপায় এবং সচেতন থাকার উপায়সমূহ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।

Manual2 Ad Code

উল্লেখ্য, ডেঙ্গু সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই প্রাত্যহিক সমাবেশ ও ক্লাস ভিজিটকালীন সময়ে শ্রেণিকক্ষে নিয়মিত অধ্যক্ষ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরি ও দিকনির্দেশনা প্রদান করে যাচ্ছেন।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩০১ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031