শিরোনামঃ-

» জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ১০. আগস্ট. ২০২৩ | বৃহস্পতিবার


Manual8 Ad Code
ডেস্ক নিউজঃ
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টায় নগরীর জিন্দাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা কমিটির উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার সভাপতি সামছুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌছ খানের পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মিসেস হেলেন আহমেদ, শফিউল আলম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক চিত্রশিল্পী বাবু ভানু লাল দাস, বিধূভূষন চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন, প্রচার সম্পাদক শাহ জামাল আহমদ, সহ-দপ্তর সম্পাদক মাফরুজা আক্তার মৌসুমী, সমাজসেবা সম্পাদক মহি উদ্দিন চৌধুরী রুবেল, যুব ও ক্রীড়া সম্পাদক সুহেল আহমদ চৌধুরী, সহ-যুব ও ক্রীড়া সম্পাদক কাজী মো. হেকিম রাজা, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মাধূরী গুন, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তুহিন আহমদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মো. ছয়ফুল আলম আবুল, তৈয়ফুর রহমান শাহিন চেয়ারম্যান, কাউন্সিলর নাজনীন আক্তার কনা, সাবেক ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করে ঘাতকরা মনে করেছিলো আমাদের স্বাধীনতা স্বার্বভৌমত্ব ধ্বংস করে দেবে, কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি। দেশের মানুষ বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আজ উন্নত চূড়ায় নিয়ে যাওয়ার পদক্ষেপ বাস্তবায়নে রয়েছে। বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর ও তাঁর পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, এই শোককে আমরা আমাদের কাজের মাধ্যমে শক্তিতে পরিণত করবো। বক্তারা বঙ্গবন্ধু হত্যাকারী পলাতক আসামীদের অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ২১৫ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930