শিরোনামঃ-

» জিডিএফ এর প্রতিষ্ঠাতা রজব আলী খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশিত: ০৮. আগস্ট. ২০২৩ | মঙ্গলবার

Manual1 Ad Code

ডেস্ক নিউজঃ

জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি, গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মরহুম রজব আলী খাঁন নজিব এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

মঙ্গলবার (৮ আগস্ট) বাদ আছর গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের জিন্দাবাজারস্থ কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জিডিএফ এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খাঁন।

জিডিএফ এর ব্যবস্থাপক স্বপন মাহমুদ এর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, নাগরিক পরিষদের সভাপতি মাসুম আহমদ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি সৈয়দ আলমগীর হোসেন, সিনিয়র ফটো সাংবাদিক মো. দুলাল হোসেন, জিডিএফ এর সুপারভাইজার মো. রায়হান খান, শিক্ষক মো. ছালাম মিয়া, বায়োজিদ শিপন, জয়দ্বীপ রায়, প্রতিবন্ধী ক্রীড়া কমিটির সভাপতি নাদিম খান, সদস্য সুফিয়ান প্রমুখ।

Manual3 Ad Code

দোয়া মাহফিলে মরহুম রজব আলী খাঁন নজিব এর রুহের মাগফেরাত করে মোনাজাত পরিচালনা করেন জিডিএফ এর ধর্মীয় শিক্ষক মাওলানা আনিসুল হক। আলোচনা সভা ও দোয়া মাহফিলে জিডিএফ ও ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

আলোচনা সভায় জিডিএফ এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খাঁন বলেন, রজব আলী খাঁন নজিব ছিলেন একজন সাদা মনের মানুষ।

Manual2 Ad Code

তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়েও সবসময় মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর দেখানো পথে জিডিএফ প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি মরহুম রজব আলী খাঁন নজিব এর রুহের মাগফেরাত করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৮৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31