- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণের বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির
- সিলেট মহানগর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের রুকন শিক্ষা সমাবেশ
- সিলেটের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি; হাতেনাতে আটক ১, নৌকা ও নগদ টাকা জব্দ
- সিউক’র প্রথম চেয়ারম্যান কয়েস লোদীকে এসডিএম জগিং ক্লাবের সংবর্ধনা
- গার্ডিয়ান অ্যাসোসিয়েশন অব স্পেশাল চাইল্ড এর অনুদান প্রদান
- সিলেট জেলা জামায়াতের উপজেলা আমীর সম্মেলন
- বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্ম জয়ন্তী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
- বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানো এবং মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সিলেটে বাসদ (মার্কসবাদী)-র মিছিল ও সমাবেশ
- আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতির সাথে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
» ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্বেগ, সিসিক ও প্রশাসনের সহযোগিতা কামনা
প্রকাশিত: ১৭. জুলাই. ২০২৩ | সোমবার
ডেস্ক নিউজঃ
সিলেট সিটি কর্পোরেশনের ব্যস্ততম এলাকা আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার জুড়ে হকারদের দৌড়াত্ম বেড়ে যাওয়া গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ দোকান মালিক সিমিতি সিলেট জেলা শাখা, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
সোমবার (১৭ জুলাই) এক বিবৃতিতে বাংলাদেশ দোকান মালিক সিমিতি সিলেট জেলা শাখার আহ্বায়ক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি পরিচালক ও বাংলাদেশ দোকান মালিক সিমিতি সিলেট জেলা শাখার সদস্য সচিব আব্দুর রহমান রিপন, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, নগরীর রাস্তার দুই পাশ এখন হকারদের দখলে।
হকাররা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করে যাচ্ছে নির্র্দিধায়। যার ফলে একদিকে যেমন যানজট সৃষ্টি হচ্ছে অন্যদিকে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
প্রায় সময়ই হকাররা ফুটপাতে বসা নিয়ে তাঁদের মধ্যে মারামারির ঘটনাও ঘটছে। অন্যদিকে নারীরা চলতে গিয়ে ইভটিজিং শিকার হচ্ছেন। হকাররা দলভেদে এক জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন ধরনের অপরাধ করে চলেছে। এই অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে সিলেট সিটি কর্পোরেশনের কোন তৎপড়তা না থাকায় ফুটপাত ও রাস্তায় হকারদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে নগরীর একদিকে যেমন সৌন্দর্য্য বিনষ্ট হচ্ছে, তেমনি আইনশৃঙ্কলারও অবনতি ঘটছে। যার ফলে মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতা ভোগান্তির শিকার হচ্ছে। মার্কেটের সামনে ফুটপাত দখল করে রাখায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন।
নেতৃবৃন্দ আরো বলেন, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে তৎপড়তা চালিয়ে ছিলেন, কিন্তু নির্বাচনের পর থেকে এখন আর সেই তৎপড়তা নেই।
তাঁর দায়িত্ব আগামী নভেম্বর পর্যন্ত থাকলেও তিনি এখনই লাগাম ছেড়ে দেওয়ায় ব্যবসীরা চরম হতাশ ভোগছেন। বন্দাবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত রিকশা প্রবেশ নিষিদ্ধ থাকলেও, এখন অবাদে এসব রাস্তায় প্রবেশ করছে রিকশা। তাই সর্বস্তরের ব্যবসায়ীদের পক্ষ থেকে নেতৃবৃন্দ এসব সমস্যা সমাধানে সিসিক ও প্রশাসনের উর্ধ্বতন মহলের সহযোগিতা কামনা করেছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৬২ বার
সর্বশেষ খবর
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণের বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির
- সিলেট মহানগর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের রুকন শিক্ষা সমাবেশ
- সিলেটের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি; হাতেনাতে আটক ১, নৌকা ও নগদ টাকা জব্দ
- সিউক’র প্রথম চেয়ারম্যান কয়েস লোদীকে এসডিএম জগিং ক্লাবের সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর