- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
» বিভাগীয় তারুন্যের সমাবেশ সফলে পথ সভা ও লিফলেট বিতরণ
প্রকাশিত: ০৪. জুলাই. ২০২৩ | মঙ্গলবার
দেশ বাঁচাতে তারণ্যের সমাবেশে যোগ দিয়ে দেশ রক্ষার আন্দোলনে শরিক হউন : যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল
ডেস্ক নিউজঃ
সিলেট জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের যৌথ উদোগে আগামী ৯ জুলাই বিভাগীয় তারুন্যের সমাবেশ সফলের লক্ষ্যে পথ সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার কোর্ট পয়েন্টে এই কর্মসূচী পালন করা হয়।
পথ সভায় বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুবনেতা শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহছান, ছাত্রদলের সাধারণ সম্পাদক ছাত্রনেতা সাইফ মাহমুদ জুয়েল।
জেলা যুবদল সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ও সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আফসানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের সভাপতি নেওয়াজ বক্ত তারেক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মোর্শেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার প্রমূখ।
পথ সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগ ডিজিটাল বাংলাদেশের শ্লোগান দিয়ে দেশের মানুষকে বোকা বানিয়ে স্বৈরাচারী কায়দায় দেশের রাষ্ট্রক্ষমতা দখল করে আছে। আর এখন তারা এখন তথাকথিত স্মার্ট বাংলাদেশের স্লোগান দিয়ে দেশের তরুণ সমাজকে বোকা বানাতে চায়। দেশের তরুণ সমাজ বোকা নয়, তারা আজ জেগে উঠেছে। দেশের সর্বস্থরের মানুষের ন্যায় তরুণ সমাজও এই ফ্যাসিস্ট সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তাই দেশ বাঁচাতে আগামী ৯ জুলাই সিলেট বিভাগীয় তারণ্যের সমাবেশে দলে দলে যোগদান করে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিন। সময় আর বেশী বাকি নেই জনগনের বিজয় অনিবার্য।
এই সংবাদটি পড়া হয়েছে ২৮৬ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


