শিরোনামঃ-

» সিলেটে এমএএফ’র রাজনৈতিক সম্প্রীতি বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ৩০. মে. ২০২৩ | মঙ্গলবার

Manual4 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual1 Ad Code

রাজনৈতিক দল ও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে অন্তর্ভূক্তিমূলক ও সহনশীলতার চর্চা প্রচারের মাধ্যমে নীতি নির্ধারক ও নাগরিকদের মধ্যে সেতুবন্ধন তৈরীর লক্ষে সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দদের নিয়ে দিনব্যাপী ‘রাজনৈতিক সম্প্রীতি বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) সিলেট নগরীর মীরের ময়দানস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে ‘মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম’ এমএএফ সিলেট’র উদ্যোগে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় অংশগ্রহনকারীগন পাঁচটি দলে বিভক্ত হয়ে রাজনৈতিক সম্প্রীতি চর্চায় করনীয় বিষয়ে তাদের গ্রুপওয়াইজ লিখিত মতামত উপাস্থাপন করেন।

Manual7 Ad Code

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি এডভোকেট এটিএম হাসান জেবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আহমদ মুকুল এর পরিচালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি ভিপি সামিয়া বেগম চৌধুরী, আক্তারুজ্জ্জমান জগলু, তারান্নুম চৌধুরী, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিলেট রিজিওনাল ম্যানেজার রাহিমা বেগম প্রমুখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৪৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930