শিরোনামঃ-
- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» ওসমানী বিমানবন্দরে প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল গাফফার চৌধুরী খসরু’র স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা প্রদান
প্রকাশিত: ২৭. মে. ২০২৩ | শনিবার
জৈন্তাপুর প্রতিনিধিঃ
যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা, সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল গাফফার চৌধুরী খসরু বলেছেন, মানুষের সেবাই আমার জীবনের মুল লক্ষ্য।
কোন প্রতিদান ছাড়াই আমরণ মানবেতর সেবা করে যেতে চাই। মানব কল্যানের মধ্যে যে প্রশান্তি , তা অন্য কোথাও পাওয়া যায় না।
জীবিকার তাগিদে প্রবাসে থাকলেও চিন্তা-চেতনা, ভাবনা ও কর্মে তথা অস্তিত্বজুড়ে জুড়ে আছে দেশ ও দেশের মানুষ।
মানুষ আমাকে ভালোবাসার মাধ্যমে যে প্রতিদান দিয়েছেন, তা কোনদিন কোনভাবে শোধ করা সম্ভব নয়।
সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে এক বিশাল সংবর্ধনার জবাবে তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্র থেকে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে দল-মত নির্বিশেষে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২৭ মে) বিকেল ৪টায় বিমানবন্দর চত্ত্বরেএ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয় ।
এসময় বক্তারা বলেন, খসরু যেভাবে নিংস্বার্থভাবে দেশ ও মানুষের খেদমত করে যাচ্ছেন, তা খুব্ই বিরল। তাঁর মতো মানবহিতৈষী ব্যক্তিদের দেশে এখন খুব প্রয়োজন।
এসময়ে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, জৈন্তিয়া ছিন্নমুল সংস্থা (জেছিস)’র নিবার্হী পরিচালক এটি এম বদরুল ইসলাম, জাসাদ সিলেট মহানগর শাখার সাধারণ সস্পাদক গিয়াস আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, রমজান রুপজান বাগেরখাল একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট কলেজের প্রভাষক বিনা রানী সরকার, কবি ও লেখক রসময় ভট্টাচার্য, সারি নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল-হাদী, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মো: কুতুব উদ্দিন, শাহিনুর রহমান, সদস্য রাসেল আহমদ,শিতল চন্দ্র, প্রবাসী নুর মোহাম্মদ হুনা আলী, শ্রমিক নেতা ফয়ছল আহমেদ, ছাত্রনেতা জাহিদুল ইসলাম, তুহিন আহমেদ, মনসুর আহমেদ, রুবেল আহমেদ, মামুনুর রশীদ, আবু হুরায়রা ও দেলোয়ার হোসেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৫৮ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


