- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
- শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা
- জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান
- জালালাবাদ গ্যাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নবনিযুক্ত পরিচালকের বৈঠক
- দক্ষিণ সুরমাকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হোক : ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ
- বতর্মান প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামঅঞ্চলকে শহরের ন্যায় গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ পরিকল্পনা গ্রহণ করছেন: আবুল কাহের চৌধুরী শামীম
» সিলেটে বিনামূল্যে ৩০ দিনব্যাপী মেয়েদের উশু মার্শাল আর্ট প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
প্রকাশিত: ২৬. মে. ২০২৩ | শুক্রবার
আত্মরক্ষার জন্য চাইনিজ মার্শাল আর্ট ‘উশু’ শিখতে হবে : মাহি উদ্দিন আহমদ সেলিম
ডেস্ক নিউজঃ
চাইনিজ উশু ফাইটার স্কুলের আয়োজনে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় নগরীর রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামের নিচ তলায় উশু অফিস ও প্রশিক্ষণ রুমে শুক্রবার (২৬ মে) বিকালে বিনামূল্যে ৪০ জন মেয়েকে উশু খেলোয়াড় তৈরি করার লক্ষ্যে ৩০ দিন ব্যাপী উশু মার্শাল আর্ট প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। স্কুলের শিক্ষার্থীদের জন্য ভর্তি চলমান রয়েছে।
চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক, আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও নাফিসা কাউলিন সিগমা এবং চাঁদ আহমদ উজ্জল এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম বলেন, আমাদের বর্তমান সামাজিক অবস্থা এমন যে, অর্থের পিছনে ছুটে সবাই পাগল কিন্তু যে শরীর দ্বারা আমরা অর্থ উপার্জন করি সেই শরীর যদি সুস্থ্য না থাকে এমন জীবনের অর্থ অনর্থের কারণ হয়ে দারাবে।
তাই ‘উশু’ আপনাকে বিভিন্নভাবে সাহায্য করে। বর্তমানে বিশ্বে মেয়েদেরকেও পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন কাজ কর্মময় জীবন যাপন করতে হচ্ছে সেহেতু মেয়েদের কে অবশ্যই চাইনিজ মার্শাল আর্ট উশু শিখতে হবে। তিনি আরো বলেন, দেশের, সমাজের ও মানুষের মত মানুষ হয়ে বেচে থাকার জন্য চাইনিজ মার্শাল আর্ট উশু অনুশীলন প্রতিটি নাগরিকের জন্য অপরিহার্য। উশু শিখে জাতীয় খেলায় অংশ
গ্রহণ করে দেশের সুনাম অর্জন করা যায়। আজকের এই কর্মশালার যে উদ্যোগ নিয়েছেন আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেন তা প্রশংসার দাবিদার রাখে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার, বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন সিলেটের ক্রীড়া লেখক ও কার্যনির্বাহী সদস্য মো. মিজানুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উশু স্কুলের সিনিয়র ব্ল্যাক ব্যাল্ট হোল্ডার আলমগীর হোসাইন, এমদাদুল হক, তানভীর চৌধুরী, জাকির আহমদ, রাজন তালুকদার, সাদিয়া আক্তার ইমরানা সহ প্রশিক্ষানার্থী উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৬০ বার
সর্বশেষ খবর
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর