- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
» দক্ষিণ সুরমার ৯টি ওয়ার্ডকে নিয়ে সেন্টার কমিটি গঠন
প্রকাশিত: ২৬. মে. ২০২৩ | শুক্রবার
দ্রব্যমূল্যের যে উর্ধ্বগতি হয়েছে তা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে : নজরুল ইসলাম বাবুল
ডেস্ক নিউজঃ
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, দ্রব্যমূল্যের যে উর্ধ্বগতি হয়েছে তা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। মানুষ আর ফাঁকাবুলিতে বিশ্বাস করে না।
আগামী নির্বাচনে পল্লীবন্ধু হোসেইন মুহাম্মদ এরশাদের হাতে গড়া সংগঠন জাতীয় পার্টির লাঙ্গল ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। এবং আগামী ২১ জুনের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সিলেটের আপামর জনগন লাঙ্গলকেই বেচে নেবে।
তিনি শুক্রবার (২৬ মে) বাদ মাগরিব দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্ত্বরে দক্ষিণ সুরমার ৯টি ওয়ার্ডকে নিয়ে সেন্টার কমিটি গঠন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠন সহ নগরবাসীকে নান্দনিক নগর গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহ্বান জানান।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও তেতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. উসমান আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব সাব্বির আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আলতাফুর রহমান আলতাফ।
সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য মামুনুর রশিদের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব নোমান উদ্দিন, জাপা নেতা দৌলা মিয়া, মঈনউদ্দিন, জাহাঙ্গীর খান, কামাল মিয়া, মহানগর জাপার সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ শাহিন, জাপা নেতা সেবুল আহমদ তালুকদার, জাতীয় যুব সংহতি মহানগর সভাপতি মো. সুফিয়ান খান প্রমুখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন জেলা ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক মারুফ আহমদ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪৯ বার
সর্বশেষ খবর
- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর