- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» সিলেট আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের সরকার দলীয় প্রার্থীর পক্ষে পক্ষপাত মূলক আচরণে সংশয় প্রকাশ করেছেন জাপা প্রার্থী বাবুল
প্রকাশিত: ২৪. মে. ২০২৩ | বুধবার
ডেস্ক নিউজঃ
সিলেটের আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তাদের পক্ষপাত মূলক আচরনে সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টি মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল।
বুধবার (২৪ মে) গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী কেন্দ্রীয় জাপার সদস্য, সিলেট মহানগর শাখার আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল গত ২৩ মে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার দলীয় নৌকা প্রতীকের প্রার্থীর মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দসহ কয়েক শত নেতাকর্মীরা শোডাউন করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করায় উদ্বেগ প্রকাশ করেছেন। সে দৃশ্যের চিত্র জাতীয়, স্থানীয় পত্র পত্রিকা ও ইলেক্ট্রটনিক্স মিডিয়ায় প্রকাশিত ও প্রচারিত হয়েছে। এতে প্রমাণিত হচ্ছে যে সিলেট আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় নিরপেক্ষ নয়। তাই আমি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আমার মনে হচ্ছে নির্বাচন সুষ্ঠ হবে না। নির্বাচনকে কেন্দ্র করে নৌকার প্রার্থীর আচরণবিধি লংঘনে আমি শংকিত। এক্ষেত্রে নির্বাচন কমিশন সরকার দলীয় প্রার্থীর পক্ষে পক্ষপাতদুষ্ঠ বলে প্রতিয়মান হচ্ছে।
এহেন অবস্থায় আমার ধারণা নির্বাচনকালীন সময় এবং নির্বাচনের দিন পর্যন্ত নির্বাচন কমিশন সরকার দলীয় প্রার্থীর সম্পূর্ণ নিয়ন্ত্রনে থাকবে। এরুপ চলতে থাকলে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আমি কোন কঠিন সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হলে শুধু সিলেট নয় জাতীয়ভাবে এর প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এজন্য সিলেট আঞ্চলিক নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে দায়ী থাকবে। আমি আবারও নির্বাচনী পরিবেশ সুষ্ঠ ও নিরপেক্ষ রাখার জন্য সিলেট নির্বাচন কমিশনের প্রতি জোর দাবী জানাচ্ছি।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭৩ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


