- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
- ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে : সিসিক প্রশাসক
- সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
- ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
- তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করে সুস্থ সমাজ গড়তে চায় সরকার : নাসিম হোসাইন
- সর্বদা পরিবহন শ্রমিকদের পাশে আছে সরকার : সিসিক প্রশাসক
- জনগণের ভালোবাসা নিয়ে শেওলা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান খন্দকার অলিউর রহমান নাসির
- সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন
- সিলেটে দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতি
» সাংবাদিকদের প্রতি প্রধানমন্ত্রীর সূদুরপ্রসারী চিন্তাভাবনা রয়েছে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান
প্রকাশিত: ১৪. মে. ২০২৩ | রবিবার
ডেস্ক নিউজঃ
সাংবাদিকদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূদুরপ্রসারী চিন্তাভাবনা রয়েছে।
যার ফলশ্রুতিতে তাঁর নির্দেশে সাংবাদিকদের ডাটাবেজ প্রস্তুতি করা হচ্ছে, নীতিমালা তৈরি হচ্ছে। অচিরেই প্রেস কাউন্সিলকে আধুনিকায়ন করে সেবার মান বৃদ্ধি করা হবে।
বাংলাদেশ প্রেস কাউন্সিল ও জেলা প্রশাসন আয়োজিত সিলেট সার্কিট হাউজ কনফারেন্স রুমে আজ রবিবার স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে ‘প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরণ’শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম প্রধান অতিথির বক্তৃতায় একথাগুলো বলেন।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. মাসুদ খাঁন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো: সালাহ উদ্দিন।
বিচারপতি মো. নিজামুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের দেশের সবচেয়ে ক্ষমতাবান শক্তি হিসেবে উল্লেখ করেছেন, যে শক্তি দেশের উন্নয়নে কাজ করে। সাংবাদিকদের সহয়তা না পেলে তিনি এভাবে আগাতে পারতেন না।
জাতীয় মুক্তির আন্দোলন করতে পারতেন না। স্বাধীনতা যুদ্ধে সাংবাদিকদের অবদানের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের আন্দোলনকে বেগবান করতে সাংবাদিকদের লেখনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো।
সাংবাদিকরা তাঁদের লেখনীর মাধ্যমে সমাজের সকল অন্যায় অবিচার অসঙ্গতি তুলে ধরেছেন যার ফলশ্রুতিতে সাংবাদিকদের প্রতি মমতাবোধ থেকে প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ প্রণয়ন করা হয়।
সাংবাদিকদের উদ্দেশ্য করে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, আপনারা হলেন সমাজের দর্পণ।
সাংবাদিকতা হচ্ছে একটি মহান পেশা। তাই আপনারা যা লিখবেন নিয়ম নীতি মেনে দেশ ও মানুষের জন্য লিখবেন। এতে দেশ সমৃদ্ধ হবে এবং উন্নতির দিকে এগিয়ে যাবে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৬৭ বার
সর্বশেষ খবর
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
- ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে : সিসিক প্রশাসক
- সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
- ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর