শিরোনামঃ-

» মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে মহানগর শ্রমিকলীগের মতবিনিময় সভা

প্রকাশিত: ১১. মে. ২০২৩ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

ডেস্ক নিউজঃ
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে জাতীয় শ্রমিকলীগ সিলেট মহানগর শাখার উদ্যোগে বুধবার (১০ মে) সন্ধ্যা ৬টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

মহানগর শ্রমিকলীগের সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য নাজমুল আলম রোমেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব কে. এম. আজম খসরু।

Manual5 Ad Code

বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, মহানগর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, কেন্দ্রীয় শ্রমিকলীগের শিক্ষা সম্পাদক শহীদ ডাকুয়া, কেন্দ্রীয় আওয়ামীলীগ এর ধর্ম উপ কমিটির সদস্য আলহাজ্ব এম. এ রাজ্জাক খান, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সদস্য জুনেল আহমদ, রাহাত তরফদার।

আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনে কাজ করার জন্য ৪২টি ওয়ার্ড এবং সকল বেসিকের জন্য সতন্ত্র নির্বাচনী গনসংযোগ, প্রচারনা ও শ্রমিক সমাবেশ এর কর্মসুচি ঘোষনা করা হয়।

Manual8 Ad Code

উক্ত মতবিনিময় সভায় নগরীর ৪২টি ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ এবং সকল বেসিক এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31