- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» জাতীয় যুব সংহতি সিলেট মহানগর শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত: ১০. মে. ২০২৩ | বুধবার
লাঙ্গল প্রতীকের বিজয় নিশ্চিতের লক্ষে যুব সংহতির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : নজরুল ইসলাম বাবুল
ডেস্ক নিউজঃ
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল বলেছেন, পল্লী বন্ধু হোসেইন মুহাম্মদ এরশাদের হাতে গড়া সংগঠন জাতীয় পার্টি দেশের মানুষের আশা আকাঙ্খার প্রতিক।
বর্তমান চেয়ারম্যান জি এম কাদের এর নেতৃত্বে জাতীয় পার্টির যে গণজাগরণ সৃষ্টি হয়েছে তা আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে লাঙ্গল প্রতীকের বিজয়ের মাধ্যমে নগরবাসী তা প্রমাণ করে দেবে।
তিনি বুধবার (১০ মে) দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে জাতীয় যুব সংহতি সিলেট মহানগর শাখার কর্মী সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে লাঙ্গল প্রতীকের বিজয় নিশ্চিতের লক্ষে যুব সংহতির সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
জাতীয় যুব সংহতি সিলেট মহানগর শাখার সভাপতি মো. সুফিয়ান খানের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি সিলেট মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির, মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বারাকাত, জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক মরতুজা আহমদ চৌধুরী।
মহানগর শাখার অন্যতম নেতা মো. জাহাঙ্গীর খানের পরিচালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টি নেতা আতিকুর রহমান, মুক্তা মিয়া, আব্দুল মোমিন, হাবিবুর রহমান, সিদ্দেক আলী, জাতীয় যুব সংহতি সিলেট মহানগর শাখার যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান রুমন, যুব নেতা জালাল আহমদ, স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম তাপাদার, সিলেট জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক এম মুর্শেদ খান, সদস্য সচিব এম বরকত আলী, সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক আফজাল হোসেন মান্না, জাতীয় মহিলা পার্টির মহানগর শাখার সভাপতি রুনা বেগম, জাতীয় যুব সংহতি সিলেট মহানগর শাখার নেতা মামুনুর রশিদ মামুন, মহানগর জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক সেবুল আহমদ তালুকদার, মুরাদ আহমদ শাহীন, যুব সংহতি জেলা শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ক্বারী আতিকুর রহমান।
এই সংবাদটি পড়া হয়েছে ২৮০ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


