শিরোনামঃ-

» আল সেলিম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন

প্রকাশিত: ১৬. এপ্রিল. ২০২৩ | রবিবার

Manual2 Ad Code
ডেস্ক নিউজঃ
যুক্তরাজ্যভিত্তিক চ্যারাটি সংস্থা আল সেলিম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের (ইউ কে) উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের সুবিদবাজার  বনকলাপাড়া লাল সবুজ এলাকায় ৪ শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মধ্যে চাল, আলু, ডাল, সয়াবিন তেল, পিয়াজ, চিনি, ময়দা, সেমাই, দুধ, লবণ, ফুড সামগ্রী বিতরন করা হয়েছে।
রবিবার (১৬ এপ্রিল) দুপুরে আল সেলিম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ইউ কে, এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক লন্ডন প্রবাসী শাহ সেলিম উদ্দিনের অর্থায়নে সিলেট সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ড বনকলাপাড়ায় শাহ সেলিম এর নিজ বাসায় এই ঈদ সামগ্রী বিতরনী এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের জননন্দিত জননেতা কাউন্সিলর আফতাব হোসেন খাঁন, বনকলাপাড়ার প্রধান মুরব্বি মোঃ মানিক মিয়ার সভাপতিত্বে ও বন কলা পাড়ার লাল সবুজ যুবসমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি সৌরভ সোহেল এর সঞ্চালনায়,
Manual4 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন, আল সেলিম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক শাহ মোঃ শরিফ উদ্দিন মাসুম।

Manual4 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন এড.সিরাজ উদ্দিন,, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ আব্দুল হাই, মোঃ কাদির মিয়া,,মোঃ হানিফ মিয়া,শফিক মিয়া, মাহফুজুল হক বেলাল সিলেট মহানগর সেচ্ছা সেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন।
কোরআন তেলাওয়াতের মধ্যে সভার শুরু হয়।
তেলাওয়াত করেন, শাহ মোঃ জাকুয়ান হোসেন আদিল,সভার শেষে ফাউন্ডেশনের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক শাহ মোঃ শরিফ উদ্দিন মাসুম এবং শাহ মোঃ সামছুদ্দিন সিপন, লাল সবুজ যুবসমাজ কল্যাণ সংস্থার সভাপতি সৌরভ সোহেল, সাধারণ সম্পাদক মোঃ মনজুর আহমেদ, মোঃ শাহ ছালেক, মোঃ আলেখ মিয়া, শফিক শাওন, আল আমিন, মেহেদী হাসান জাকারিয়া, নুরুল ইসলাম বাবলু, টপু পাল, আবু সালেহ রাহাত, নাফিউর রাজা চৌধুরী, সাজু আহমেদ, পংকজ, সোহাগ, সাজিদ আলী, ডাঃ তানভীর, রাফি, মনা, মানভীর,সহ সকলের তত্ত্বাবধানে প্রায় চার শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ফুড সামগ্রী বিতরন করা হয়।
প্রসঙ্গত; সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের মরহুম আরকান আলীর পঞ্চম সন্তান শাহ মোঃ সেলিম উদ্দিন কর্তৃক ২০২০ সালে আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠা করেন আল সেলিম ওয়েল ফেয়ার ফাউন্ডেশন (ইউ কে) ইতিমধ্যে কয়েক হাজার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ অব্যাহত রয়েছে ।

এই সংবাদটি পড়া হয়েছে ২১৮ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930