শিরোনামঃ-

» সিসিক নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে কাজ করতে আহবান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ১৫. এপ্রিল. ২০২৩ | শনিবার


Manual7 Ad Code

ডেস্ক নিউজঃ

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী সহ সিলেট নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন, সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

Manual2 Ad Code

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশি এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দলীয় প্রার্থী হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী করা এখন আমাদের সকলের একান্ত কর্তব্য। সকল ভেদাভেদ ভুলে এখন থেকে তাকে বিজয়ী করতে বিশেষ করে দলের প্রতিটি নেতাকর্মীদেরকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে দলের জয়,আমাদের সকলের জয়।

Manual3 Ad Code

পররাষ্ট্রমন্ত্রী বিবৃতিতে বলেন, শনিবার (১৬ এপ্রিল) দুপুরে গণভবনে আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

তিনি এখন থেকে আমাদের দলীয় প্রার্থী “নৌকার” প্রার্থী। পররাষ্ট্রমন্ত্রী তাঁকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং সিসিক নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী করতে সিলেট নগরবাসীর প্রতিও আহবান জনান।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৮ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930