শিরোনামঃ-

» ছাত্র জমিয়ত সিলেট মহানগরের ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ১৪. এপ্রিল. ২০২৩ | শুক্রবার


Manual6 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual6 Ad Code

ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) নগরীর হোটেল ডালাসে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

সিলেট মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মোহাম্মদ আবুল খায়ের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম’র পরিচালনায় আলোচনা সভায় কুরআনে কারিম থেকে তিলাওয়াত করেন জালালাবাদ থানা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক কামরান আহমদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর’র সভাপতি মাওলানা খলিলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর’র সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, ইউকে জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, মহানগর যুব জমিয়তের সভাপতি কবির আহমদ, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক আতিকুর রহমান নগরী, সিলেট জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক লুকমান হাকিম।

Manual1 Ad Code

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মহানগর জমিয়তের ছাত্রবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান।

Manual3 Ad Code

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়ত নেতা মাওলানা বাহা উদ্দীন বাহার।

এছাড়াও মহানগর জমিয়ত, যুব জমিয়ত এবং ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৮ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930