- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
» মোনায়েম মুন্নাকে গ্রেফতারের প্রতিবাদে সিলেটে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশিত: ০৮. মার্চ. ২০২৩ | বুধবার
স্টাফ রিপো্টারঃ
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না’কে ডিবি পুলিশ গ্রেফতারের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ই মার্চ) রাত ৮টার সময় সিলেট নগরীর মুক্তিযোদ্ধা সংসদ থেকে বিক্ষোভ মিছিলটি জিন্দাবাজার, চৌহাট্টা সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সিলেট জেলা যুবদলের সভাপতি এড.মোমিনুল ইসলাম মোমিন’র সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন এর পরিচালনা বক্তব্য রাখেন মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক।
এ সময় শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেন, হামলা, মামলা, গুম, খুন করে অবৈধ আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে চিরস্থায়ী বন্দোবস্ত করতে চায়। জাতীয়তাবাদী যুবদল আওয়ামী ফ্যাসীবাদের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে। ফ্যাসিবাদের পতন হবে, গণতন্ত্রের বিজয় হবে।
সভাপতির বক্তব্যে এড.মোমিনুল ইসলাম মোমিন বলেন, বাংলাদেশ কারো, বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়। সরকারের বিরুদ্ধে কথা বলিলে যখন, তখন গ্রেফতার, গুম, খুন করা হয়। এই অবস্থা চলতে দেওয়া হবে না। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি দিতে বাধ্য করা হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুবদল নেতা তোফাজ্জল হোসেন বেলাল, শাহীবুর রহমান সুজান, সুহেল মাহমুদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, জি এম বাপ্পি, রায়হান আহমদ, মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জামিল আহমদ, আমিনুল ইসলাম আমিন, এনামুল হক চৌধুরী শামীম সহ জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯৩ বার
সর্বশেষ খবর
- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ স্বদিচ্ছাই যথেষ্ট
- লামাকাজী ব্রিজে টোল আদায় বন্ধ সহ ৫ দফা দাবি
- ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন
- সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ


