- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
» সিলেট মহানগর বিএনপির পদযাত্রা
প্রকাশিত: ০৪. মার্চ. ২০২৩ | শনিবার
অবৈধ সরকারের পতন কেউ ঠেকিয়ে রাখতে পারবেনা : ডা. এ জেড এম জাহিদ হোসেন
ডেস্ক নিউজঃ
দ্রব্যমূল্যের লাগামহীন ধারাবাহিক মূল্যবৃদ্ধি, তেল-গ্যাস-বিদ্যুতের উর্দ্ধগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ রাজনৈতিক কারাবন্দীদের মুক্তি, অবৈধ সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়।
শনিবার (৪ মার্চ) বিকাল ৩টায় নগরীর মদিনা মার্কেট থেকে পদযাত্রা আরম্ভ হয়ে সুবিদবাজার পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সভার মাধ্যমে সমাপ্ত হয়।
সিলেট মহানগর বিএনপির আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কয়েস লোদীর পরিচালনায় পদযাত্রা পূর্ববর্তী সংক্ষিপ্ত সভা শেষে পদযাত্রা কর্মসূচির নেতৃত্ব দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সিলেট বিভাগীয় সাংগঠনিক টিম লিডার অধ্যাপক ডা. এ.জেড এম জাহিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে ধরে আবারও রাতের অন্ধকারে ভোট উৎসবের আওয়ামী স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে ইনশাআল্লাহ।
পার্শ্ববর্তী দেশের নিকট ধরনা দিয়ে আর কোন লাভ হবে না। কারণ আওয়ামী সরকারের দুর্নীতি, দুঃশাসন, অর্থ পাচার ও ভোট ডাকাতির প্রতিবাদে দেশজুড়ে তীব্র গণজোয়ার সৃষ্টি হয়েছে।
স্মরণকালের সবচেয়ে ভয়াবহ জনদুর্ভোগে মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে ঘোর অন্ধকার। তাই আগামী নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে। কোন পরাশক্তি অবৈধ আওয়ামী সরকারের পতন ঠেকিয়ে রাখতে পারবেনা।
পদযাত্রায় আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্হানীয় সরকার বিষয়ক সম্পাদক জিকে গউছ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এড. হাদিয়া চৌধুরী মুন্নী সহ মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৫৩ বার
সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর