শিরোনামঃ-

» প্রকৌশলী মরহুম মাহতাব উদ্দিন আহমেদ’র সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

প্রকাশিত: ১৫. ফেব্রুয়ারি. ২০২৩ | বুধবার


Manual6 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual3 Ad Code

মরহুম মাহতাব উদ্দিন আহমেদ এর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গনে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাদ যোহর এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Manual8 Ad Code

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, মরহুমের পুত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, মহানগর সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপুল, জেলা আওয়ামী লীগ নেতা বুরহান উদ্দিন, মবশ্বির আলী, যুবলীগ নেতা সাদিকুর রহমান সাদিক, শাহিন আহমদ।

উল্লেখ্য, মরহুম মাহতাব উদ্দিন আহমেদ ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

Manual4 Ad Code

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মাহতাব উদ্দিন আহমেদ তাঁর দীর্ঘ কর্মজীবনে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন বোর্ড ও যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন।

Manual4 Ad Code

তাছাড়া তিনি বিশ্ব ব্যাংকের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৫ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031