- অ্যাডভোকেট মুজিবুরের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকী শোক
- অ্যাডভোকেট মুজিবুরের মৃত্যুতে হুমায়ুন কবিরের শোক
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণের দায়িত্বশীল শিক্ষাশিবির
- এডভোকেট মুজিবের ইন্তেকালে ড. এনামুল হক চৌধুরীর শোক
- সিলেটে ৪৭তম বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা শুরু
- জমিয়ত উলামায়ে ইসলাম সিলেট মহানগরী বিশাল মিছিল
- মহান কমিউনিস্ট বিপ্লবী কমরেড আব্দুর রউফ মুকুল’র স্মরণে শোকসভায় বক্তারা
- ঈদকে সামনে রেখে সিলেটের হলি বাজার পরিদর্শনে বানিজ্য মন্ত্রী
- সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) স্মরণে অনুষ্ঠিত সম্মেলনে পীর মাশায়েখবৃন্দ
- দিরাই-শাল্লা সম্প্রীতি পরিষদ সিলেটের স্মরণসভা অনুষ্ঠিত
»
প্রকাশিত: ০৮. ফেব্রুয়ারি. ২০২৩ | বুধবার
স্টাফ রিপোর্টারঃ
উইমেন্স মডেল কলেজের সাফল্য ধারা অব্যাহত সিলেটের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর মহিলা কলেজ উইমেন্স মডেল কলেজ প্রতিবারের ন্যায় এবারও এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে।
এ বছর ১৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪টি A+, ১০১টি A সহ ৯৪% ফলাফল অর্জন করেছে।
আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কলেজ অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার সহকর্মীদের নিয়ে যখন ফলাফল ঘোষণা করেন তখন শিক্ষার্থীদের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস আর করতালি এক আনন্দঘন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শিক্ষার্থীরা ড্রাম-ঢোল বাজিয়ে নেচে গেয়ে উৎসবে মেতে ওঠে।
কলেজ অধ্যক্ষ ফলাফল ঘোষণার সময় কলেজের এই ফলাফলের জন্য মহান রাব্বুল আলামীনের কাছে শোকরিয়া আদায় করেন এবং যাদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতায় কলেজের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে সে সকল সহকর্মী শিক্ষকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি উইমেন্স মডেল কলেজের পরিচালনা পর্ষদ সহ ইএসডি ফাউন্ডেশনের সম্মানিত ট্রাস্টিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং ইউনিভার্সিটি/মেডিকেলের জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। ফলাফল ঘোষণার পরপর কলেজ অধ্যক্ষ সহ শিক্ষকরা শিক্ষার্থীদের মিষ্টিমুখ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, এ বছর মোট ১৯১ জন পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১১০ জন অংশগ্রহণ করে ১৯ জন A+, ৬৭ জন A, ১৪ জন A- এবং ২ জন B গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়। মানবিক বিভাগে ৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৫ জন A+, ৩০ জন A, ২২ জন A-, ১১ জন B এবং ২ জন C গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪ জন A এবং ৩ জন A- গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ২৫৮ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাঙালিয়ানা’ সম্পন্ন
- আধুনিক পদ্ধতিতে লাভজনক মাছ চাষে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষন কর্মশালা
- আন্তঃকলেজ বিতর্কে চ্যাম্পিয়ন স্কলার্সহোম মেজরটিলা কলেজ
- ‘ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটি’র উদ্যোগে বৃক্ষরোপণ
- সিলেটে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত


