শিরোনামঃ-

» মার্কেন্টাইল ব্যাংক সিলেট শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ০৪. ফেব্রুয়ারি. ২০২৩ | শনিবার


Manual6 Ad Code

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোগে মোহনা সমাজ কল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টারঃ

Manual7 Ad Code

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, সিলেট ও সুবিদ বাজার শাখার উদ্যোগে মোহনা সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় নগরীর করের পাড়াস্থ মোহনা সংস্থার প্রধান কার্যালয়ে ৮নং ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে প্রায় ৫০০ শত কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট দেবজ্যোতি মজুমদার রতন, মোহনা সমাজ কল্যান সংস্থার সভাপতি মাছুম আহমেদ, শ্রী অমল দে, শাহেদ আহমেদ, নুরুল ইসলাম নুর, রিপন এষ চৌধুরী, শাবলু পাঠক, সাজ্জাদ হোসেন, সঞ্জয় দেব, মৃনাল সেন, নিখিল দে, সঞ্চু দেব, নিপু দে, ফয়জুল হক, নয়ন দেবনাথ, জ্যোতিষ চক্রবর্তী, সুমিত দেসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বক্তব্যে বলেন, শীতে অভাবী মানুষের জন্য এখন জরুরি দরকার হয়ে পড়েছে শীতবস্ত্রের। কিন্তু গরীব মানুষের অনেকের পক্ষে আলাদাভাবে শীতের কাপড় কেনা দুঃসাধ্য।

Manual2 Ad Code

সমাজের বিত্তবান ও মানবিক বোধসম্পন্ন ব্যক্তিরা যদি দুর্দশাগ্রস্ত মানুষের পাশে না দাঁড়ায়, তা হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে। এক্ষেত্রে সবাইকে নিজ নিজ দায়িত্ববোধ থেকে এগিয়ে আসতে আহবান জানানো হয়।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৮ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031