শিরোনামঃ-

» ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা ও নগর যুব সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩. ফেব্রুয়ারি. ২০২৩ | শুক্রবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual7 Ad Code

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে জেলা ও নগর যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বেলা ২টায় সিলেট নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় শহীদ সোলেমান হলে এই সম্মেলনের আয়োজন করা হয়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মুফতি ফয়জুল হাসান চৌধুরীর সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা বদরুল হক এবং নগর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের যৌথ উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।

Manual4 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি আলহাজ্ব নজির আহমদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগরের সভাপতি হাফিজ মাওলানা আসাদ উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন সিলেট জেলার সভাপতি মো. আরিফুল ইসলাম শামীম, মহানগর শাখার সভাপতি মুহাম্মদ মকবুল হুসাইন।

Manual2 Ad Code

সম্মেলনে জেলা ও মহানগর শাখার কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নব নির্বাচিত দায়িত্বশীলরা হলেন, সিলেট মহানগর শাখার সভাপতি মুফতি ফয়জুল হাসান চৌধুরী, সহ সভাপতি আনোয়ার হুসেন, সাধারণ সম্পাদক রায়হান বিন আজমল এবং জেলা শাখার সভাপতি মাওলানা বদরুল হক, সহ সভাপতি কামাল হুসেন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৫ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031