শিরোনামঃ-

» বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ২০. জানুয়ারি. ২০২৩ | শুক্রবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় মোমিনছড়া চা বাগানে শীতার্ত চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে পঞ্চায়েত কমিটির সভাপতি লিটন মৃধার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর, চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, চালক সংগ্রাম পরিষদের মহানগর সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, মোবারক হোসেন, চা শ্রমিক ফেডারেশনের মুক্তা আচার্য, আবু হানিফ প্রমুখ।

Manual1 Ad Code

এসময় নেতৃবৃন্দ বলেন, চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও সময়মত চুক্তি সম্পাদনের দাবি দীর্ঘদিন থেকে উপেক্ষিত। এখন এরিয়া বিল পরিশোধ হয়নি।

Manual3 Ad Code

বক্তারা অবিলম্বে চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৫শত টাকা করা ও এরিয়া বিল পরিশোধের আহ্বান জানান।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31