- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» জাতীয় ইমাম সমিতি সিলেট সদর (পূর্ব) উপজেলা শাখার অভিষেক
প্রকাশিত: ২০. জানুয়ারি. ২০২৩ | শুক্রবার
ইমাম ও মুয়াজ্জিনদের ঐক্যবদ্ধ হয়ে এক প্লাটফর্মে কাজ করতে হবে : মাওলানা শাহ নজরুল ইসলাম
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব মাওলানা শাহ নজরুল ইসলাম বলেছেন, ইমাম ও মুয়াজ্জিনদের ঐক্যবদ্ধ হয়ে এক প্লাটফর্মে কাজ করতে হবে। প্রতিটি মসজিদে নূরানী মাদ্রাসা চালু করতে হবে। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি মসজিদকে মসজিদে নববীর আদলে পূনর্গঠন করতে।
নবী করিম (সাঃ) মসজিদে নববীতে যে সকল আমল জারি করেছিলেন, সে সমস্ত আমলকে ক্রমান্বয়ে আমাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
তিনি বলেন, নবী করিম (সাঃ) মসজিদে নববীকে কেন্দ্র করে যে সমাজ উন্নয়ন প্রতিষ্ঠা করেছিলেন, আমরা কোরআন সুন্নাহর আলোকে সেই সমাজ গড়তে চাই। এই দেশের আলেম ও মসজিদের ইমাম তাদেরকে নেতৃত্বে বসাতে হবে। ইমামদের ক্ষমতায়ন করতে হলে তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে। তাদেরকে সমাজে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হবে। আর মসজিদ ভিত্তিক সমাজ গড়তে হলে আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি শুক্রবার (২০ জানুয়ারি) বেলা ২টায় ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট সদর (পূর্ব) উপজেলা শাখার অভিষেক ও ক্যালেন্ডার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় ইমাম সমিতি সিলেট সদর (পূর্ব) উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা তাহসিল উদ্দিন ক্বাসিমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্য রাখেন, সাবেক এমপি এডভোকেট আলহাজ্ব মাওলানা শাহিনুর পাশা চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, শায়খুল হাদিস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতি সিলেট জেলার সভাপতি মাওলানা এহসান উদ্দিন, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলহাজ্ব আফসর আহমদ, সাবেক মেম্বার ছইদুর রহমান এনাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সিনিয়র সহ সভাপতি মাওলানা মাহমুদ হাসান, সহ সভাপতি মাওলানা নাইম উদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলাইমান চৌধুরী, দপ্তর সম্পাদক মাওলানা এরশাদুল হক, প্রচার সম্পাদক হাফিজ আব্দুল আহাদ, সদস্য মাওলানা লোকমান উদ্দীন প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৫ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর