- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন
প্রকাশিত: ১৫. জানুয়ারি. ২০২৩ | রবিবার
নিজস্ব রিপোর্টারঃ
ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক বনভোজন-২০২২ সম্পন্ন হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত প্রকৃতিকন্যা জাফলংয়ে মনোরম এ বনভোজন সম্পন্ন হয়।
এদিন সকালের আলো ফুটতেই ধীরে ধীরে বন্দরবাজারের মধুবন মার্কেট সরগরম হতে থাকে অনলাইন প্রেসক্লাব সদস্যদের পদচারণায়। মধুবন সুপার মার্কেট থেকে যাত্রা শুরু হয় সকাল ১০.৩০ মিনিটে।
গান-কবিতা আর সৌহার্দ্যপূর্ণ আড্ডায় মুখরিত হয়ে উঠে গাড়ির পরিবেশ। যাত্রার শুরুতেই পরিবেশন করা হয় বাহারী নাস্তা। শাহপরাণ মাজার পাড়ি দিয়ে ছোট্ট একটি চা বিরতি অনুষ্ঠিত হয়। তারপর সম্মিলিত কন্ঠে ‘গাড়ি চলে না/ চলে না/ চলে না রে/, ‘গান গেয়ে আমার মনরে বুঝাই ইত্যাদি গান বেজে উঠে। জাফলংয়ের বল্লাঘাট থেকে জেলা পুলিশের সহায়তায় অনলাইন প্রেসক্লাবের বনভোজন বাসটি সরাসরি পর্যটনস্পটে নিয়ে যাওয়া হয়। এদিক-সেদিক ছুটোছুটি আর ছবি তুলায় ব্যস্ত হয়ে উঠেন অনেকেই।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, সহসভাপতি গোলজার আহমদ হেলাল এবং কার্যকরী সদস্য আশীষ দে উঠেন ছোট্ট একটি আরএফএলের নৌকায়। জাফলংয়ের স্বচ্ছ জলে ভাসতে ভাসতে কবি মুহিত চৌধুরী গেয়ে উঠেন ‘ঝিলমিল ঝিলমিল করে রে, ময়ূরপঙ্খী নায়’।
অন্যদিকে মকসুদ আহমদ মকসুদ ফিরে যান শৈশবে, নৌকার বৈঠা সার্বক্ষণিক তাঁর হাতেই থাকে। দুপুরের ভূরিভোজন শেষে পিকনিক উপকমিটির আয়োজনে শুরু হয় র্যাফেল ড্র।
পিকনিক উপকমিটির আহ্বায়ক সিলেট অনলাইন প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিশুর পরিচালায় র্যাফেল ড্র অনুষ্ঠান সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতির বক্তব্যে কবি ও নাট্যকার মুহিত চৌধুরী বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাব ডিজিটাল সাংবাদিকতার রোল মডেল। আমাদের ঐক্যবদ্ধ শক্তি সিলেট অনলাইন প্রেসক্লাবকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এসময় তিনি ক্লাবের অনুপস্থিত এবং উপস্থিত সকল সদস্যদের ধন্যবাদ জানান।
বিশেষ করে ধন্যবাদ জানান, সিলেট জেলা পুলিশ, নিরাপদ সড়ক চাই এবং বনভোজনে বিভিন্নভাবে সহযোগিতা করা অন্যান্য প্রতিষ্ঠানকে।
সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক বনভোজনের লাইভে বিভিন্ন আপডেট প্রচার করেন কোষাধ্যক্ষ আব্দুল মুহিত দিদার। র্যাফেল ড্র এর পুরস্কারপ্রাপ্তরা হলেন- মকসুদ আহমদ মকসুদ, আফরোজ খান, ফাইজা রাফা এবং ফারহান বেগম হেনা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাহমুদ খান, আব্দুল হাসিব, আবু জাবের, তাসলিমা খানম বিথী, লোকমান হাফিজ, ডি.এইচ.মান্না, শাহিন আহমদ, জুনায়েদুর রহমান, এম.এ ওয়াহিদ চৌধুরী, আলমগীর, এম.এ হান্নান, মইনুল হাসান আবির প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩১২ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর