- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রধানমন্ত্রীর বিনামূল্যে বই উপহার বিতরণ
প্রকাশিত: ০১. জানুয়ারি. ২০২৩ | রবিবার
দেশ নিরক্ষরমুক্ত হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবে রূপ নেবে : ড. মুহাম্মদ মোশাররফ হোসেন
স্টাফ রিপোর্টারঃ
সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, বছরের প্রথম দিনকেই বই উৎসবে রুপদান করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের আরো আগ্রহী করতে তিনি এমন শিক্ষামুখী কার্যক্রম গ্রহন করেছেন। শিক্ষিত জাতি গঠনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।
তাই সন্তানদের শিক্ষিত করে তুলতে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রয়েছে। দেশ নিরক্ষরমুক্ত হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বাস্তবে রূপ নেবে।
রবিবার (১লা জানুয়ারি) সকালে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পাঠ্যপুস্তক উৎসব দিবস ২০২৩ উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিনামূল্যে বই উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চল সিলেট এর আঞ্চলিক উপ-পরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদ, প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগ সিলেট এর বিভাগীয় উপ-পরিচালক মো. জালাল উদ্দিন, সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা মো. এ এস এম আব্দুল ওয়াদুদ।
স্বাগত বক্তব্য রাখেন, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রধান শিক্ষক মমতাজ বেগম।
বিদ্যালয়ের শিক্ষিকা কোহেলী রানী রায় এর পরিচালনায় বক্তব্য রাখেন, সময় টিভি সিলেটের ব্যুরো চিফ সাংবাদিক ইকরামুল কবির ইকু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শেখ মাহজাবিন তারানা স্নেহা। পবিত্র গীতা পাঠ করেন পিয়ন্তী ভট্টাচার্য্য।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৮ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


