শিরোনামঃ-

» সিলেটে ব্যবসা বানিজ্যের সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে : এমপি হাবিব

প্রকাশিত: ৩০. ডিসেম্বর. ২০২২ | শুক্রবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, সিলেটে ব্যবসা, বানিজ্যের সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। সিলেট থেকে উৎপাদিত পণ্য কম খরচে ভারতের সেভেন সিস্টারসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা যেতে পারে। সিলেটের হবিগঞ্জে ইকোনমিক জোন, মৌলভীবাজারে শ্রীহট্ট ইকোনমিক জোন ও কোম্পানিগঞ্জে হাইটেক পার্ক গড়ে তোলা হয়েছে। তিন হাজার কোটি ব্যায়ে ওসমানী বিমানবন্দরের উন্নয়ন কাজ এগিয়ে চলছে। এ সকল সুযোগ সুবিধা কাজে লাগিয়ে সিলেটকে ব্যবসায়ীক অঞ্চল হিসেবে গড়ে তুলতে হবে। ব্যবসা বানিজ্যের ক্ষেত্রে সিলেটে যে বিশাল সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগিয়ে সিলেটের ব্যবসায়ী ও প্রবাসীদের আরও বেশি করে বিনিয়োগে এগিয়ে আসতে হবে। স্মার্ট বাংলাদেশ বাস্তাবায়নে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। সিলেট অঞ্চলের মানুষ শিক্ষা, চাকুরী, ব্যবসা বানিজ্যে পিছিয়ে রয়েছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের বিদেশে যাওয়ার প্রবণতা রয়েছে। দেশে লেখাপড়া করে নতুন প্রজন্মকে এ অবস্থা থেকে বেরিয়ে আমাদের সিলেটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

সিলেট ইলেকট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশন ব্যবসা বানিজ্য সম্প্রসারণে নেতৃত্ব দিচ্ছে, আপনাদের যে কোন সাহায্য, সহযোগিতায় আমি পাশে রয়েছি। তিনি সিলেট ইলেকট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।

Manual4 Ad Code

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার সময় নগরীর হিলালপুরস্থ ড্রিমল্যান্ড পার্কে সিলেট ইলেট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভা”২২ অনুষ্ঠিত হয়।

সিলেট ইলেকট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশন এর সভাপতি জুবায়ের আহমদ খান এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ কবির রহমান এর পরিচালনায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন ইলেকট্রক্যাল মার্চেন্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক লুৎফুর রহমান।

Manual2 Ad Code

বার্ষিক সাধারণ সভায় বিশেষভাবে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রফিকুল হক, উপপরিচালক নাজিম উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল আলম।

মোহাম্মদ জাকির হোসেন এর স্বাগত বক্তব্যের মাধ্যমেই শুরু হওয়া বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ, সহ সভাপতি আব্দুল কাদির খসরু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক এম কামরুল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামির হোসেন জামিল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বদরুল আলম শাকিল, শিক্ষা বিষয়ক সম্পাদক রিফাত হোসেন সাঈদ, কার্যকরী পরিষদ সদস্য মোঃ নাছির উদ্দিন, সাইদুর রহমান আলী, সুলেমান আহমদ, আলফাছ আহমদ, সাধারণ সদস্য শুয়াইবুর রহমান, আহসান হাবিব জাবেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা কামাল উদ্দিন।

Manual3 Ad Code

বার্ষিক সাধারণ সভা শেষে সিলেট ইলেকট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশন এর সন্তানদের হাতে বৃত্তির টাকা ও সনদ তুলে দেওয়া হয়। এছাড়া বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হওয়া সদস্যের মাঝে র্যাফেল ড্র’য়ের মাধ্যমে ২৩টি মূল্যবান পুরস্কার ও প্রতিটি সদস্যদের হাতে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৮৫ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031