শিরোনামঃ-

» জালালাবাদ গ্যাসের শুদ্ধাচার পুরস্কার প্রদান

প্রকাশিত: ২৯. ডিসেম্বর. ২০২২ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

জালালাবাদ গ্যাসের শুদ্ধাচার পুরস্কার প্রদান জীবনের সর্বক্ষেত্রে শুদ্ধাচার চর্চা করতে হবে এমডি প্রকৌশলী শোয়েব আহমদ মতিন

স্টাফ রিপোর্টারঃ
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর এমডি প্রকৌশলী শোয়েব আহমদ মতিন বলেছেন জীবনের সর্বক্ষেত্রে শুদ্ধাচার চর্চা করতে হবে।
এ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীগণকে দায়িত্ব¡ পালনে পেশাদার এবং সকলের সাথে আচরণে শুদ্ধ ও মানবিক হতে হবে। এমনভাবে দায়িত্ব পালন করতে হবে যাতে অন্যদের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারেন। আমি বিশ^াস করি আজকের এ স্বীকৃতি জনগণের সেবায় আরও সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে  সকলকে উজ্জীবিত করবে।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর কর্মকর্তা কর্মচারীগণ কে শুদ্ধাচার চর্চার উৎসাহ প্রদানে কোম্পানির শুদ্ধাচার পুরস্কার প্রদান  অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) জালালাবাদ গ্যাস এর প্রধান কার্য্যালয়ের চতুর্থ তলার  সম্মেলন  কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মহাব্যবস্থাপক প্রকৌশলী  মনজুর আহমদ চৌধুরী, প্রকৌশলী  এবিএম শরীফ, মহাব্যবস্থাপক মোঃ আব্দুল্লাহ, কোম্পানী সচিব মোঃ শহিদুল ইসলাম।
এসময় কোম্পানীর বিভিন্ন পর্য্যায়র কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর কর্মকর্তা কর্মচারীগণকে শুদ্ধাচার চর্চার উৎসাহ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সরকার প্রণীত  শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০২১ এর বিধিবিধানের আলোকে গঠিত কোম্পানির শুদ্ধাচার পুরস্কার প্রদান সংক্রান্ত বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে তিনজন কর্মকর্তা-কর্মচারীকে ২০২১- ২০২২ অর্থবছরে শুদ্ধাচার পরিষ্কার প্রদান করা হয়।
গ্রেড ৩ থেকে ৯ পর্যন্ত কর্মকর্তার মধ্যে উপ-মহাব্যবস্থাপক (ভিজিলেন্স) মোঃ আমিরুল ইসলাম, গ্রেড ১০ থেকে ১৬ পর্যন্ত সহকারী হিসাব  কর্মকর্তা ( বিল এন্ড পে) মোঃ শেখ মোজাম্মেল হোসেন এবং কম্পিউটার  অপারেটর, নিরাপত্তা শাখা পার্থ সারথি চক্রবর্তীকে পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কারের জন্য নির্বাচিত কর্মকর্তা কর্মচারীগণ জুন ২০২২ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পুরস্কার এবং হিসেবে প্রত্যেককে একটি করে সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪৩ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930